আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

আমি কাদামাটির মতো: শাকিব খানের নতুন নায়িকা

আমি কাদামাটির মতো: শাকিব খানের নতুন নায়িকা

মিসওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার কল্যাণে পরিচিত পাওয়া মেয়ে জাহারা মিতু।  প্রথম রানার্সআপ হয়েছিলেন ওই প্রতিযোগিতায়।  এরপর নাটক,মিউজিক ভিডিও এবং উপস্থাপনায়ও নিজেকে যুক্ত করেন। এবার এলেন ঢালিউডের রূপালি জগতে। হয়ে উঠলেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানের নায়িকা।  শাকিব খানের নতুন ছবি ‘আগুন’-এ অভিনয় করবেন তিনি।

সোমবার ঢাকার এক পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হলো ছবিটি জাকজমক মহরত। সেখানেই নায়িকা হওয়ার পর নিজের বক্তব্যে কৃতজ্ঞতা প্রকাশ করলেন সবার কাছে। সকলের কাছে চাইলেন দোয়া। জানালেন, বাংলাদেশের প্রেক্ষাপটে শাকিব খান শুধু সুপারস্টার নন, মেগাস্টার।

সিনেমায় নবগত তিনি। তাই বললেন, ‘আমি একেবারে কাদা মাটির মতো আমাকে যেভাবে চাইবেন গড়ে নিতে পারবেন।’ বদিউল আলম খোকন  নির্মাণ করবেন‘আগুন’।  মহরতে জানানো হলো ২ আগস্ট থেকে শুটিং শুরু হবে ছবিটির।

দেশ বাংলা মাল্টিমিডিয়া প্রযোজিত এ ছবিটির মহরতে বেশ নার্ভাস লাগছিলো নায়িকার। বিষয়টি উল্লেখ করে জাহারা মিতু বলেন, ‘আমি টেলিভিশনে খেলা বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করে যাচ্ছিলাম। উপস্থাপক থেকে এবার সিনেমায় অভিনয় করতে যাচ্ছি। মহরতে দাঁড়িয়ে কথা বলতে গিয়ে নার্ভাস লাগছে। এ সিনেমায় কাজের সুযোগ পেয়ে আমি অনেক খুশি। আমাকে সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

এদিকে শাকিব খানের নায়িকা হিসেবে জাহারা মিতুকে ভালোভাবেই গ্রহণ করছেন নায়কের ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের স্ট্যাটাসে পাওয়া গেলো তার ইঙ্গিত।  এবার দেখার পালা নায়িকা হয়ে কতটা ভক্তদের মন রক্ষা করতে পারেন এ নবাগতা।

শেয়ার করুন

পাঠকের মতামত