আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

বিয়ের আগেই সন্তান জন্ম দিলেন অভিনেত্রী কল্কি

বিয়ের আগেই সন্তান জন্ম দিলেন অভিনেত্রী কল্কি

মা হলেন অভিনেত্রী কল্কি কোয়েচলিন। ‘ওয়াটার বার্থিং’ পদ্ধতিতে শুক্রবার রাতে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। বর্তমানে সুস্থ রয়েছে মা ও শিশুসন্তান। অভিনেত্রী তার পরিবারের তরফে সদ্যোজাতের বিষয়ে কিছু জানানো না হলেও একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে এই সুখবর।

বলিউডের খ‌্যাতনামা পরিচালক অনুরাগ কাশ‌্যপের প্রাক্তন স্ত্রী কল্কি কোয়েচলিন। ২০১১ সালে বিয়ে হয় তাদের। কিন্তু কিছুদিনের মধ্যেই আচমকা ছন্দপতন ঘটে। দু’বছরের মধ্যেই বিবাহ-বিচ্ছেদ হয়ে যায় তাদের। এরপর ইজরায়েলি পিয়ানো-বাদক গাই হার্শবার্গের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন কল্কি। নিজেদের সম্পর্কের কথা স্বীকারও করে নিয়েছিলেন কল্কি।

অন্তঃসত্ত্বা হওয়ার ৫ মাসের মাথায় তিনি জানিয়েছিলেন, প্রেমিক গাই ও তার এই মুহূর্তে বাবা-মা হওয়ার কোনও পরিকল্পনা ছিল না। কিন্তু যেহেতু সন্তানসম্ভবা হয়ে পড়েছেন তাই সন্তানটিকে জন্ম দিতে চেয়েছিলেন এই অভিনেত্রী। সেই সময়ই বেবি বাম্পের ছবিও পোস্ট করেছিলেন কল্কি। মা হওয়ার পর তবে কী ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কল্কি? এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে কল্কি অনুরাগীদের মধ্যে।

যদিও আগেই অভিনেত্রী জানিয়েছিলেন, অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন বলেই যে তড়িঘড়ি গাইকে বিয়ে করবেন, সেই ধারণায় তিনি বিশ্বাসী নন।

শেয়ার করুন

পাঠকের মতামত