আপডেট :

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

        দুই দশকের মধ্যে সর্বোচ্চ জোয়ারের আশঙ্কা, ক্যালিফোর্নিয়ার উপকূলে বড় ধরনের বন্যার সতর্কতা

        কানাডার স্বাস্থ্যব্যবস্থা নিয়ে অভিযোগ, চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে ফিরলেন ক্যানসার রোগী

        গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, গু লি বি দ্ধ ৪সহ আহত ২০

        বন্যায় বিধ্বস্ত নেপালের পুনর্গঠনে ১৬২ কোটি নয়, ১৬২ কোটি ডলার দিচ্ছে ভারত

        এআই এজেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, নিয়ন্ত্রণ কঠোর করছে যুক্তরাষ্ট্রের কয়েকটি ব্যাংক

        ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলার অভিযোগ ইউনূসের

        ভারত থেকে বাংলাদেশে ফিরলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের ঘোষণা

        পদত্যাগের ১১ দিন পর এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং

        থ্যাংকসগিভিংয়ে রেকর্ড উচ্চতার জোয়ারের শঙ্কা, বিপাকে পড়তে পারে দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        গ্যাং-সংশ্লিষ্ট কনসার্টে হা ম লা, উত্তর ক্যালিফোর্নিয়ায় গু লি বি দ্ধ ৯ জন দর্শক

        নিউপোর্ট বিচের কাছে ৩.২ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল উপকূলীয় এলাকা

        ভাঙা থালা জোড়া লাগিয়ে কৃতজ্ঞতার শিক্ষা, লস এঞ্জেলেসে ব্যতিক্রমী কর্মশালা

        ক্যালিফোর্নিয়ার বনে ফিরল বিরল প্রজাতির ৬২ সাপ, আসছে আরও ১৩০টি

        আইসিইর আটককেন্দ্রে ১১ দিন, শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দেশে ফিরলেন মডেল

পরিণীতির প্রথম 'ক্রাশ' সাইফ আলি খান

পরিণীতির প্রথম 'ক্রাশ' সাইফ আলি খান

ইনস্টাগ্রামের নিত্যনতুন ট্রেন্ডে মেতে উঠেছেন বলিউড তারকারা। বলা যেতে পারে, নেটিজেনদের এভাবেও মাতিয়েও রাখেন তারা। কারণ এসব ট্রেন্ডে যে সকল প্রশ্ন করা হয়, তার উত্তর দেওয়া বাধ্যতামূলক। আর সেই উত্তরগুলোই যেন, আরও জানার আগ্রহ বাড়িয়ে দেয় সকলের।

সম্প্রতি নেটফ্লিক্স ইন্ডিয়ার 'ডু ইউ রিমেম্বার' গেম চ্যালেঞ্জ নিয়েছেন পরিণীতি চোপড়া। ফ্যানদের প্রশ্নের উত্তর দিতে দিতে বলেছেন জীবনের নানা অজানা কাহিনি। পরিনীতিকে জিজ্ঞাসা করা হয়েছিল, প্রথম চুমু কত বছর বয়সে খেয়েছিলেন। নায়িকা জানান, ১৮ বছর বয়সে। আবার প্রথম ডেট কার সঙ্গে? এক্ষেত্রে পরিণীতি বলেন, তিনি সেভাবে ডেটে কোনওদিন যাননি। বরং বাড়িতে ডেকে আনতেন। টিভি দেখতেন একসঙ্গে। বাইরে থেকে খাবার অর্ডার করে বাড়িতে বসেই সময় পার করতেন।


এরপরেই নায়িকাকে একজন জিজ্ঞেস করেন, তার প্রথম 'ক্রাশ' কে ছিলেন? এ প্রশ্নের জবাবে পরিণীতি বলেন, সাইফ আলি খান। এই উত্তরের পরই চতুর্দিকে শোরগোল পরে যায়। এর মধ্যেই কেউ কেউ মন্তব্য করে বসেছেন, আগামীদিনে একসঙ্গে বড়পর্দায় সইফ-পরিণীতিকে দেখতে চান তারা।  প্রসঙ্গত, নেটফ্লিক্সে সদ্য মুক্তি পেয়েছে পরিণীতি অভিনীত 'দ্য গার্ল অন দ্য ট্রেন'। বহুদিন পর অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছেন তিনি।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

শেয়ার করুন

পাঠকের মতামত