আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০: চূড়ান্ত পর্বের সেরা ১০ নির্বাচিত

মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০: চূড়ান্ত পর্বের সেরা ১০ নির্বাচিত

সৌন্দর্য্য এবং প্রতিভার সম্মিলনে আন্তর্জাতিক প্রতিযোগিতা `মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০- এর চূড়ান্ত পর্বে উঠে এলেন সেরা দশ প্রতিযোগী।

একে একে বাছাই পর্ব চলছে আর প্রতিযোগিতা এগিয়ে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে। গতকয়েক দিনের গ্রুমিং পর্ব আর বিভিন্ন অনুশীলন কার্যক্রমে অংশ গ্রহনের উপর ভিত্তি করে, চুলচেরা বিশ্লেষণের পর সেরা সুন্দরী হিসেবে ১০ জনকে বাছাই করেছেন মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতার বিচারকেরা। আগামী ১৬ই মে, ২০২১ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ‘মিস ইউনিভার্স ২০২০’ প্রতিযোগিতার মূল পর্বে বাংলাদেশ-এর প্রতিনিধিত্ব করার জন্য লড়বেন এই ১০ প্রতিযোগী।

এবছর নয় হাজারের বেশি নিবন্ধন জমা পরে, যার মধ্য থেকে অডিশন রাউন্ড এবং মূল পর্ব পেরিয়ে সামনে এলেন ফ্লোরা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় দ্বিতীয়বারের মত আয়োজিত এই প্রতিযোগিতার সেরা দশ জন আত্মবিশ্বাসী নারী।

ঢাকার রেডিসন ব্লু হোটেল-এ গত কিছুদিন ধরে নানান অনুশীলন, কার্যক্রম, গ্রুমিং, ট্রেনিং ও অধ্যবসায়ের মধ্য দিয়ে যাচ্ছেন প্রতিযোগীরা। এবার নিজেদেরকে তারা আরেকবার প্রমাণ করলেন।

কেউ মন খারাপ করে বাড়ি ফিরলেন আর কেউ খুশিতে আত্মহারা হয়ে গ্র্যান্ড ফিনালের প্রস্তুতি নিচ্ছেন। তবে এদের সবার-ই চাওয়া সমগ্র বিশ্বের কাছে নিজের দেশ ও মানুষের কথা তুলে ধরা।

`টপটেন' মানেই অন্যরকম এক অনুভূতি। নির্বাচিত সেরা ১০ জন প্রতিযোগী হলেন অনকিতা দে, আপনা চাকমা, ফারজানা আকতার এ্যানি, ফারজানা ইয়াসমিন, ফাতেমাতুজ জহুরা, মারিয়াম আহমেদ, মাসুদা খান, নিদ্রাদে, তানজিয়া জামান মিথিলা এবং তৌহিদা তাসনিম তিফা।

আরটিভি-র স্টুডিও-তে অনুষ্ঠিত সেরা ১০ বাছাই পর্বে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মীম, গায়ক ও অভিনেতা তাহসান রহমান খান, ফ্যাশন হাউজ জুরহেম এর প্রতিষ্ঠাতা ও ক্রিয়েটিভ ডিরেক্টর মেহরুজ মুনির এবং ব্র্যাক ইউনিভারসিটি-র আন্তর্জাতিক বিষয়ের ম্যানেজার আইরিন সমার তিলগার।

মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতার ন্যাশনাল ডিরেক্টর শফিকুল ইসলাম জানান এঁরাই থাকবেন চূড়ান্ত পর্বের বিচারকের আসনে।

মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতার প্রেসিডেন্ট মোস্তফা রাফিকুল ইসলাম ডিউক জানান, আগামী ২০ মার্চ, ২০২১ তারিখে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে। আগামী১৬ মে, ২০২১ যুক্তরাষ্ট্রের হলিউডে অনুষ্ঠিতব্য ‘মিসইউনিভার্স ২০২০’ প্রতিযোগীতার ৬৯তম মূল মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’-এর মুকুটবিজয়ী।

বাংলাদেশে দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হচ্ছে আয়োনজনটি। গতবারের প্রধান স্পন্সর ফ্লোরা ব্যাংক এবারো মিস ইউনিভার্স বাংলাদেশের প্রধান স্পন্সর হিসেবে যুক্ত রয়েছেন। আয়োজনটির টেলিভিশন পার্টনার আরটিভি। এই আয়োজন নিয়ে তৈরি অনুষ্ঠান আগামী ৯ মার্চ হতে প্রচারিত হবে আরটিভি-তে। ক্রাউন পার্টনার ডায়মন্ড ওয়ার্ল্ড, মেকওভার পার্টনার পারসোনা, পিআরপার্টনার নর্থব্রুক কনসালটেন্টস, হসপিটালিটি পার্টনার রেডিসন ব্লু ঢাকা, ওয়েলনেস পার্টনার রেজুভা, অডিটপার্টনার এ.ওয়াহাব অ্যান্ড কো.। সহযোগী স্পন্সর ফ্লোরা টেলিকম, স্পেকট্রা কনভেনশনসেন্টার, থাইরো কেয়ার, সুঘন্ধা এন্টারপ্রাইজ।

১১ই জানুয়ারি, ২০২১ প্রেস কনফারেন্সের দ্বারা শুরু হয় এই বিউটি পেজেন্টের কার্যক্রম। বৈশ্বিক মহামারীর কারণে ২০২০ সালের মূল আয়োজনের সময় কিছুটা পরিবর্তন করে ২০২১ এ নেয়া হয়েছে। হোটেল সোনারগাঁও এ মিডিয়া কনফারেন্সের মাধ্যমে মিস ইউনিভার্স ২০২০ সালের বাংলাদেশ পর্বের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়। প্রতিযোগিতার এবারের মূল স্লোগান ‘আমার আত্মবিশ্বাস, আমার সৌন্দর্য’।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

শেয়ার করুন

পাঠকের মতামত