আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

বিনা অনুমতিতে রোড শো: শ্রাবন্তীর বিরুদ্ধে মামলা

বিনা অনুমতিতে রোড শো: শ্রাবন্তীর বিরুদ্ধে মামলা

টলিউড অভিনেত্রী ও বিজেপি প্রার্থী শ্রাবন্তী চ‌্যাটার্জির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বিনা অনুমতিতে রোড শো করার অভিযোগে পর্ণশ্রী থানায় জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। হিন্দুস্তান টাইমস এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, রোববার (১০ এপ্রিল) অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের চতুর্থ দফায় ভোটগ্রহণ। বৃহস্পতিবার (৮ এপ্রিল) ছিল প্রচারের শেষ দিন। এদিন শ্রাবন্তীর সমর্থনে রোড শো করার কথা ছিল মিঠুন চক্রবর্তীর। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি।

পরে কর্মী-সমর্থকদের নিয়ে পর্ণশ্রী থানায় বিক্ষোভ করেন শ্রাবন্তী। তারপর অনুমতি ছাড়াই রোড শো করেন এই অভিনেত্রী। এ কারণে পর্ণশ্রী থানায় শ্রাবন্তীর নামে মামলা দায়ের করা হয়। পুরো ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। এরই মধ্যে নির্বাচন কমিশনের কাছে প্রতিবেদনও পাঠিয়েছে পুলিশ।

বেহালা পশ্চিম আসন থেকে নির্বাচনে লড়ছেন শ্রাবন্তী। তার অভিযোগ—পরিকল্পিতভাবে বিজেপিকে প্রচার করা থেকে আটকানো হচ্ছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

শেয়ার করুন

পাঠকের মতামত