আপডেট :

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

মারা গেলেন হলিউড খ্যাতিমান অভিনেতা ওমর শরিফ

মারা গেলেন হলিউড খ্যাতিমান অভিনেতা ওমর শরিফ

হলিউড অভিনেতা ওমর শরিফ চলে গেলেন। শুক্রবার মিসরের কায়রোর একটি হাসপাতালে মৃত্যু

হয় এই প্রবাদ প্রতিম অভিনেতার৷ তার বয়স হয়েছিল ৮৩ বছর।

শেরিফ আলি, ড. জিভাগো, কলরাডো- সিনে পর্দায় তার এই চরিত্রগুলোর তার খ্যাতি চারদিকে

ছড়িয়ে পড়ে। আর এর জন্য ভক্তদের কাছেও তিনি অমর হয়ে থাকবেন।
 
ওমর শরিফের এজেন্ট স্টিভ কেনিস জানিয়েছেন, অ্যালজাইমার্সে ভুগছিলেন ওমর শরিফ। গত মে

মাসে যুক্তরাষ্ট্র থেকে চলে এসে তিনি মিশরে তার পৈত্রিক বাড়িতে এসে থাকতে শুরু করেন। ১০

জুলাই শুক্রবার বুকে যন্ত্রণা অনুভব করায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই হার্ট

অ্যাটাকে তার মৃত্যু হয়।
 
১৯৩২ সালে আলেকজান্দ্রিয়ায় জন্মগ্রহণ করেন তিনি। মিশরে বড় হওয়ার সুবাদে আরবি ভাষায় তো

পারদর্শী ছিলেনই, সঙ্গে স্প্যানিশ, ইতালিয়ান, গ্রিক এবং ফ্রেঞ্চ ভাষায় সাবলীলভাবে কথা বলতে

পারতেন। ১৯৫০-এর দশকে তিনি হলিউডে নিজের অভিনয় জীবন শুরু করেন।
 
১৯৬০-এর দশকে তার অভিনীত বেশ কিছু চরিত্র স্মরণীয় হয়ে রয়েছে। ১৯৬৩ সালে ‘লরেন্স অব

অ্যারেবিয়া’ সিনেমার জন্য অস্কারের মঞ্চে মনোনীত হন তিনি। অস্কার না জিতলেও ওই একই

সিনেমার জন্য গোল্ডেন গ্লোব জেতেন তিনি। পরে ‘ড. জিভাগো’-র জন্যেও গোল্ডেন গ্লোব পুরস্কার

দেয়া হয় তাকে। চে গুয়েভারার জীবন কাহিনি নিয়ে নির্মিত সিনেমা ‘চে’-তে নাম ভূমিকায় অভিনয়

করেন তিনি। অভিনেতা ছাড়াও ওমর শরিফ, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ কনট্র্যাক্ট ব্রিজ খেলোয়াড় হিসাবে

স্বীকৃত ছিলেন।


শেয়ার করুন

পাঠকের মতামত