আপডেট :

        হান্টিংটন বিচে স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য প্যারেডে হাজারো মানুষের ঢল

        দুর্ঘটনা মামলায় অভিযুক্ত ন্যান্সি পেলোসির স্বামী

        মিসিসিপিতে মা, খালা ও দুই বছরের শিশুকে গুলি করে হত্যার ঘটনায় চতুর্থ সন্দেহভাজন গ্রেপ্তার

        নিউইয়র্কের সমুদ্রসৈকতে সাঁতার কাটতে নেমে হাঙরের হামলার শিকার ১

        তিব্বতের স্বাধীনতার দাবিতে জাতিসংঘের সামনে আত্মাহুতি, মারা গেলেন তিব্বতি আন্দোলনকারী

        আতশবাজি আর বিমান মহড়ায় উদযাপিত যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস

        ক্যাল স্টেট সান বার্নার্ডিনোর কাছে পাহাড়ে দাবানল, আগুনের বিস্তার নিয়ন্ত্রণে

        নিউইয়র্কে তারকাখচিত অনুষ্ঠানে টেলর সুইফট ও ট্রাভিস কেলসের বিয়ে

        তীব্র গরমে যুক্তরাষ্ট্রজুড়ে স্বাধীনতা দিবসের নানা আয়োজন বাতিল

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি উদযাপনে জাঁকজমকপূর্ণ আয়োজন, ভাষণ দেবেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ১১ হাজার চালককে আবারও ড্রাইভিং পরীক্ষা দিতে হবে

        লস এঞ্জেলেসে ‘ডেলাইটিং’ পার্কিং আইন কার্যকর, নিয়ম ভাঙলেই ৬৩ ডলার জরিমানা

        যুক্তরাষ্ট্রে নবজাতকদের দেওয়া হবে ‘ফ্রিডম ২৫০’ বিশেষ সোশ্যাল সিকিউরিটি কার্ড

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ২০ লাখের বেশি যাত্রীর চাপ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় যৌনপাচারবিরোধী অভিযানে গ্রেপ্তার ১০

        গাছের ডাল ভেঙে ৮ বছরের শিশুর মৃত্যু, পরিবার পাচ্ছে ১ কোটি ৪৬ লাখ ডলার ক্ষতিপূরণ

        বিমানের দরজা খোলার চেষ্টা, জরুরি অবতরণ করতে বাধ্য হলো ফ্লাইট

        ওহাইওর একটি বাড়ি থেকে অমানবিক পরিবেশে ১৬ শিশু উদ্ধার, গ্রেপ্তার ৪ প্রাপ্তবয়স্ক

        এম্পায়ার স্টেটে উঠে প্রেমের প্রস্তাব, আটক দুইজন

        যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদে নবায়ন করল না উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি

প্রিয়াঙ্কার করোনার ত্রাণ তহবিলে ২৫ কোটি টাকা সংগ্রহ

প্রিয়াঙ্কার করোনার ত্রাণ তহবিলে ২৫ কোটি টাকা সংগ্রহ

করোনার দ্বিতীয় ঢেউয়ে বলিউড তারকাদের প্রায় সবাই এগিয়ে এসেছেন। মার্কিন মুলুকে বসে দেশের পাশে দাঁড়ালেন প্রিয়াঙ্কা চোপড়া। গঠন করেছেন কোভিড ত্রাণ তহবিল। এই উদ্যোগে প্রিয়াঙ্কার পাশে ছিলেন তার স্বামী নিক জোনাস। তারা এই তহবিলে ৩ মিলিয়ন ডলার সংগ্রহ করেছেন। বাংলাদেশের অর্থে যা প্রায় ২৫ কোটি টাকা।

মঙ্গলবার সামাজিক মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন প্রিয়াঙ্কা। একাধিক হলিউড তারকা দান করছেন তাদের তহবিলে।

প্রিয়াঙ্কা বলেন, ‘এই অর্থের সাহায্যে ভারতে ৫০০টি অক্সিজেন কনসেনট্রেটর এবং ৪২২ টি অক্সিজেন সিলিন্ডার পাঠানো যাবে। এছাড়া ১০টি টিকা কেন্দ্রের জন্যে জনশক্তি নেওয়া হবে। যা আগামী ২ মাসের মধ্যে ৬ হাজারেরও বেশি মানুষকে টিকা দেওয়ার জন্যে সহায়তা করবে।’

ভারতকে সাহায্যের জন্য বিশ্ববাসীর কাছে সাহায্যের অনুরোধ জানিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সামাজিক মাধ্যমে এ নিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলেন এই অভিনেত্রী।


ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে প্রিয়াঙ্কা বলেছিলেন, ‘আমাদের নজর দেওয়ার প্রয়োজন আছে এখন। এটি অত্যন্ত জরুরি। আমি এখানে লন্ডনে বসে আমার পরিবার এবং বন্ধুদের থেকে শুনতে পাচ্ছি ভারতে হাসপাতালে বেডের অভাবের কথা।’

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত