আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

বঙ্গবন্ধুকে নিয়ে হলিউডেও চলচ্চিত্র হচ্ছে

বঙ্গবন্ধুকে নিয়ে হলিউডেও চলচ্চিত্র হচ্ছে

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু। এটি পরিচালনা করছেন বলিউডের বিখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল। এ ছবির ৮০ ভাগ শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। এ খবর অনেকেরই জানা। তবে শুধু বাংলাদেশ বা ভারতে নয়, হলিউডেও নির্মিত হতে চলেছে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্র। নাম ‘দ্য ব্যাটল ফর বেঙ্গল’।

যদিও ছবিটি নির্মাণের ঘোষণা গত বছরের শুরুতেই দেয়া হয়েছিল। মার্চে শুটিং শুরু হওয়ারও কথা ছিল। কিন্তু সে সময় সারা বিশ্বে মহামারি করোনাভাইরাস হানা দেয়। ঘোষণা হয় লকডাউন। স্থগিত হয়ে যায় ‘দ্য ব্যাটল ফর বেঙ্গল’-এর শুটিং।

গণমাধ্যমকে এসব তথ্য জানান ছবিটির বাংলাদেশ অংশের সহকারী প্রযোজক মোহাম্মদ জাহিদ। এর মূল প্রযোজনায় রয়েছে হলিউডের প্রযোজনা প্রতিষ্ঠান জেফ অ্যান্ড জোশ। এছাড়া ভারত থেকে সহ-প্রযোজনায় যুক্ত হয়েছে জার পিকচার। মোহাম্মদ জাহিদ জানান, আগামী সেপ্টেম্বর থেকে মুম্বাইয়ে ছবির শুটিং শুরু হবে।

‘দ্য ব্যাটল ফর বেঙ্গল’ পরিচালনা করবেন অ্যামি পুরস্কারপ্রাপ্ত ‘দিল্লি ক্রাইম’ সিরিজের নির্মাতা রিচি মেহতা। শোনা যাচ্ছে, এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের চরিত্রে অভিনয় করবেন বলিউড অভিনেতা আদিল হুসেইন। বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে একই ইন্ডাস্ট্রির আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউতের নাম উঠে এসেছে ভারতীয় গণমাধ্যমে। যদিও তা চূড়ান্ত নয়।

ছবিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিশ্ববাসীর সামনে তুলে ধরা হবে। সেই লক্ষ্যে প্রযোজনা প্রতিষ্ঠান জেফ অ্যান্ড জোশের বাংলাদেশি অঙ্গ প্রতিষ্ঠান গোল্ডেন বেঙ্গল প্রোডাকশন হাউসের ব্যানারে প্রায় দুই বছর ধরে বাংলাদেশে তিন শতাধিক কর্মী নিয়ে ছবির কর্মযজ্ঞ চলেছে। গত বছর শুটিংয়ের জন্য এফডিসির ১ ও ৭ নম্বর ফ্লোর ভাড়াও নেয়া হয়েছিল। কিন্তু পরে আর শুটিং হয়নি।

ছবির বাংলাদেশ অংশের হেড অব প্রোডাকশন হুমায়ুন কবীর রিপন গণমাধ্যমকে বলেছেন, করোনার সংক্রমণ না বাড়লে আর ছবিটা বাংলাদেশে হলে সেটি আমাদের ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করে দিতে পারত। কারণ আমরা যেভাবে গ্রুমিং হচ্ছিলাম, সেটা কেবল হলিউডেই সম্ভব। তারা খুবই প্রফেশনাল। দেখা যাক সামনে কী হয়।’

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত