আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে আবেদন করবেন রুবেল

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে আবেদন করবেন রুবেল

চিত্রনায়ক রুবেল। ৩৫ বছরের চলচ্চিত্র জীবনে ২৩০টির মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। শুধু তাই নয়, এখন পর্যন্ত মোট ৯৭জন নায়িকার বিপরীতে অভিনয় করেছেন তিনি-জানিয়েছেন চিত্রনায়ক রুবেল নিজেই।

সংখ্যাটি খুব শিগগিরই ১০০ পূর্ণ হবার পর গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে আবেদন করবেন তিনি। সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের ঈদের বিশেষ ‘রাঙা সকাল’-এ সে কথাই শেয়ার করলেন।

নায়ক রুবেল বলেন, নায়িকা সুচরিতা আমার নায়িকা হিসেবেও অভিনয় করেছেন। আবার আমার বোন, মা, দাদীর চরিত্রেও অভিনয় করেছেন। কাজী হায়াত পরিচালিত আলোচিত ‘আম্মাজান’ চলচ্চিত্রে অভিনয় করার কথা ছিল চিত্রনায়ক রুবেল-এর। শুধু তাই নয়, ছবিটিতে চুক্তিবদ্ধও হয়েছিলেন তিনি। যদিও শেষ মুহূর্তে একটি বিশেষ কারণে সে ছবিতে তার আর অভিনয় করা হয়নি।

চিত্রনায়ক হবার আগে চলচ্চিত্রে রুবেল পা রেখেছিলেন প্লেব্যক সংগীতশিল্পী হিসেবে। ‘জীবন নৌকা’ ছবিতে বড় ভাই চিত্রনায়ক সোহেল রানার জন্য কণ্ঠ দিয়েছিলেন তিনি। চার বছর নজরুল সংগীতে এবং সাড়ে চার বছর শাস্ত্রীয় সংগীতে তালিম নিয়েছিলেন তিনি। ব্যাডমিন্টন, ফুটবল এবং কারাতে চ্যাম্পিয়নশীপে জাতীয়ভাবে পুরস্কৃতও ছিলেন তিনি। তবে ভাগ্যে নায়ক হবার কথা ছিল বলে বড় পর্দাতে পা রেখেছেন তিনি।

‘রাঙা সকাল’-এ রুবেল তার উল্লেখযৌগ্য বেশ কয়েকটি সিনেমার গল্প বলেছেন, যে চলচ্চিত্রগুলোতে অভিনয় করতে গিয়ে বার বার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তিনি। ‘রাঙা সকাল’-এর বিশেষ এই পর্বটি সঞ্চালনা করেছেন রুম্মান রশীদ খান ও লাবন্য। জোবায়ের ইকবাল-এর প্রযোজনায় তানিয়া আহমেদের সঙ্গে ‘রাঙা সকাল’-এর পর্বটি প্রচারিত হবে ঈদের ৬ষ্ঠ দিন, সকাল ৭টা থেকে ৯টায়, মাছরাঙা টেলিভিশনে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত