আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

রিকশায় চড়ে পূর্ণিমার অভিষেক!

রিকশায় চড়ে পূর্ণিমার অভিষেক!

চিত্রনায়িকা পূর্ণিমার অভিনয়ে অভিষেক হয়েছিল শিশুশিল্পী হিসেবে ‘শত্রু ঘায়েল’ ছবিতে। সে ছবিতে অভিনয়ের জন্য এলিফেন্ট রোডের বাসা থেকে বিএফডিসি আসতেন রিকশায় চড়ে। বড় হয়ে যখন ‘এ জীবন তোমার আমার’ ছবিতে নায়িকা হলেন, তখন এসেছিলেন বেবি ট্যাক্সি চড়ে। কিছুদিন পর হলুদ রঙের ট্যাক্সি ক্যাবে করে শুটিং স্পটে যেতেন। কিন্তু ট্যাক্সি ক্যাবের ভাড়া বেশি গুণতে হতো বলে ৪/৫টি ছবিতে অভিনয়ের পর মায়ের শখ হয়েছিল মেয়েকে একটি গাড়ি কিনে দেবেন। নতুন গাড়ি কেনার সামর্থ্য ছিল না। অন্যের ব্যবহার করা গাড়িই ভরসা। দীর্ঘ অনুসন্ধানের পর আড়াই লক্ষ টাকা দিয়ে সে সময় জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের টয়োটা স্টারলেট গাড়িটি কিনেছিলেন পূর্ণিমা ও তার পরিবার।

সম্প্রতি মাছরাঙা টেলিভিশনে ঈদের বিশেষ ‘রাঙা সকাল’-এ প্রথম জীবনের সংগ্রামের নানা গল্প শেয়ার করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী পূর্ণিমা।

তিনি বলেন, গাড়ির তেল কেনার টাকা থাকতো না প্রায়ই। একের পর এক ছবি ফ্লপ হচ্ছিলো। এখনকার মত সাইবার বুলিং হতো না। তবে তখন সরাসরি মুখের ওপর এসে অনেকে বলতেন, ‘তুমি তো কুফা নায়িকা। তোমার অভিনয় কিছুই হয়না’। দাঁতে দাঁত চেপে সবার কথা মুখ বুঁজে শুনতাম আর আশুলিয়ায় গিয়ে হতাশ হয়ে এক প্লেট ফুচকা নিয়ে বসে যেতাম। একেকটা ফুচকা মুখে নিতাম, আর ভাবতাম-‘আমার কি হবে? কবে আমাকে লোকে পছন্দ করবে?’ পূর্ণিমা জানান, প্রথম চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি মোট ১ লক্ষ টাকা পারিশ্রমিক পেলেও সাইনিং মানি ছিল ১৫ হাজার টাকা। তবে প্রথম চলচ্চিত্রে অভিনয়ের সুখকর অভিজ্ঞতা তিনি কখনো ভুলতে পারবেন না। জাকির হোসেন রাজু পরিচালিত মতিউর রহমান পানু প্রযোজিত ছবিতে নায়ক ছিলেন রিয়াজ, আশীর্বাদ হিসেবে পেয়েছিলেন ফারুক-ববিতা জুটিকে। শুটিং শুরু হবার তিন দিন আগে সহশিল্পীদের সাথে সাবলীল অভিনয়ের জন্য পূর্ণিমাকে পরিচালক রাজু নিয়ে গিয়েছিলেন ফারুক-ববিতার বাসায়।

পূর্ণিমা বলেন, মিয়াভাইয়ের (ফারুক) বাসায় সারাদিন ছিলাম। একসাথে খাওয়া-দাওয়া করলাম। তিনি মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করিয়ে দিলেন। গুলশানে ববিতা আপার বাসায় গিয়ে অনেক বেশি চমকে গিয়েছিলাম। তিনি আমার গুরু রাজু ভাইকে বলেছিলেন, শুটিংয়ের প্রথম দিন ওকে আমার কাছে পাঠিয়ে দিও। আমি নিজের হাতে ওকে তৈরি করে দেব। আমার সৌভাগ্য, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতা আপা আমাকে নিজ হাতে সাজিয়ে শাড়ি পরিয়ে দিলেন। আমাকে স্বাভাবিক করার জন্য নিজের গাড়িতে পাশে বসিয়ে শুটিং স্পটে নিয়ে গেলেন। সবার সহযোগিতা পেয়েছিলাম বলেই হয়তো আমার অভিনয় জীবনের প্রথম শট এক টেকেই ‘ওকে’ হয়েছিল।

‘রাঙা সকাল’-এর বিশেষ এই পর্বটি সঞ্চালনা করেছেন রুম্মান রশীদ খান ও লাবন্য। জোবায়ের ইকবাল-এর প্রযোজনায় চিত্রনায়িকা পূর্ণিমার সঙ্গে ‘রাঙা সকাল’ প্রচারিত হবে ঈদের ২য় দিন (২২ জুলাই), সকাল ৭টা থেকে ৯টা, মাছরাঙা টেলিভিশনে।

শেয়ার করুন

পাঠকের মতামত