আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

রাস্তার এপাশে শাকিব, ওপাশে অপু

রাস্তার এপাশে শাকিব, ওপাশে অপু

নতুন সিনেমা মুক্তির কোন তোড়জোড় না থাকলেও শুটিং ব্যস্ততা বেড়েছে ঢাকাই সিনেমায়। একাধিক সিনেমা শুট চলছে পুরোদমে। শুটিং শুরুর প্রস্তুতিও নিচ্ছেন অনেক প্রযোজক।

এই যেমন বুধবার সন্ধ্যায় বিএফডিসি ঘুরে দেখা গেল ‘লিডার, আমিই বাংলাদেশে’ সিনেমার শেষ ধাপের শুটিং করছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। একটি শুটিং ফ্লোরে জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগরের সঙ্গে মারপিটের দৃশ্যের শুট চলছে তাঁর।

কয়েকদিনের মধ্যে সিনেমাটির শুট শেষ করে শাকিব অংশ নিবেন ‘গলুই’ সিনেমার শুটিংয়ে। ২৬ সেপ্টেম্বর টাঙ্গাইলে ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানের এই সিনেমা শুটে অংশ নেওয়ার কথা রয়েছে নায়কের।

যদিও সিনেমাটির পরিচালক এস এ হক অলিক জানিয়েছেন, ২৩ সেপ্টেম্বর থেকে সিনেমাটির শুট শুরু হচ্ছে। গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও বিস্তীর্ণ এক জনপদের মানুষের জীবনের গল্পের সিনেমাটিতে শাকিবের বিপরীতে প্রথমবার অভিনয় করছেন চিত্রনায়িকা পূজা চেরি।

বিএফডিসি থেকে বের হয়ে রাস্তায় ওপাশে প্রিয়াঙ্কা শুটিং স্পটে দেখা গেল চিত্রনায়িকা অপু বিশ্বাসের। সিনেমা না, একটি বিজ্ঞাপনের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুট করেছেন এই চিত্রনায়িকা।

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভও শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। ‘নূর’ শিরোনামের একটি সিনেমার জন্য ১০ সেপ্টেম্বর থেকে পাবনায় অবস্থান করছেন তিনি। সিনেমাটিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। তরুণ পরিচালক রায়হান রাফির নেতৃত্বে প্রায় ২০ দিনের টানা শুট শেষ করে ঢাকাই ফিরবেন তাঁরা।

মানিকগঞ্জে ‘নরসুন্দরী’ সিনেমার শুটিং চলছে। চিত্রনায়িকা মাহিয়া মাহি ও সায়মন সাদিক জুটির এই সিনেমাটি পরিচালনা করছে শামীম আহমেদ রনি। রাজধানীতে ‘গাঙচিল’ সিনেমার প্যাঁচওয়ার্কের শুটিং চলছে। নঈম ইমতিয়াজ নেয়ামূলের পরিচালনায় সেখানে অংশ নিয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ও চিত্রনায়িকা পূর্ণিমাসহ অনেকেই।

এছাড়া দ্রুতই শুটিং ফ্লোরে গড়াতে যাচ্ছে ‘বায়োপিক’, ‘ওরা ৭ জন’, ‘রিভেঞ্জ’সহ একাধিক সিনেমা।

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত