আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

টিকটকের কারণে সিনেমা থেকে বাদ দীঘি!

টিকটকের কারণে সিনেমা থেকে বাদ দীঘি!

প্রার্থনা ফারদিন দীঘি আর শিশুশিল্পী নন। রূপালি জগতে তিনি এখন চিত্রনায়িকা। ‘বাবা জানো আমাদের ময়না পাখিটা’ বুলি আওড়ানো দিঘীর মুখে এখন শোনা যাচ্ছে রোমান্টিক সব ডায়ালগ।

দুটি সিনেমা মুক্তি পেয়েছে ইতোমধ্যে। যদিও সেভাবে সাড়া জাগাতে পারেননি চলচ্চিত্র জগতের এই পরিচিত মুখ। তবে টিকটকে সবার নজর কেড়েছেন এ নায়িকা।

সিনেমায় অভিনয়ের পাশাপাশি টিকটকে ভিডিও বানান দীঘি। এসব ভিডিওতে নানারকম গান-সংলাপের সঙ্গে ঠোঁট মেলাতে দেখা যায় তাকে। এমনকি বলিউড গান ও হিন্দি সংলাপেও টিকটক করেন তিনি।

আর এই টিকটকই তার সিনেমায় পথের কাঁটা হয়ে দাঁড়াল। প্রযোজক তার টিকটক করা নিয়ে আপত্তি তুলেছেন।

সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার নতুন সিনেমা ‘মানব দানব’-এ অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন দীঘি। তার বিপরীতে ভারত থেকে উড়িয়ে আনার কথা ছিল টালিউডের ‘বরবাদ’ খ্যাত বনি সেনগুপ্ত।

গোটা বিষয়টা প্রায় চূড়ান্ত ছিল। কিন্তু শাপলা মিডিয়ার মালিক সেলিম খানের এক আপত্তিতে সিনেমাটি থেকে বাদ পড়লেন দীঘি।

‘মানব দানব’ এর প্রযোজক তিনটি শর্ত দিয়েছেন দীঘিকে।

এ বিষয়ে গণমাধ্যমে সেলিম খান বলেন, ‘দীঘিকে যে তিনটি শর্ত দেওয়া হয়েছে, তা হলো, পরপর শাপলা মিডিয়ার ৫টি সিনেমায় অভিনয় করতে হবে তাকে। দ্বিতীয় হলো- টিকটক ও ফেসবুকে বেশি ছবি-ভিডিও দেওয়া যাবে না। তৃতীয় শর্ত ছিল- ১৭ অক্টোবর থেকে শুটিং করতে হবে। কারণ কলকাতার বনি, রজতাভ দত্ত ওই সময়েই শিডিউল দিয়েছেন।’

আর সেসব শর্ত মানতে না পারায় সিনেমাটিতে থাকছেন না এ অভিনেত্রী।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত