আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

বলিউডের সেই সিনেমায় বাংলাদেশের বাঁধন

বলিউডের সেই সিনেমায় বাংলাদেশের বাঁধন

অবশেষে গুঞ্জন সত্য হলো। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’ সিনেমায় অভিনয় করছেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ইনস্টাগ্রামে বাঁধনের সঙ্গে ছবি প্রকাশ করে এই ঘোষণা দিয়েছেন স্বয়ং পরিচালক।

ইনস্টাগ্রামে ‘হ্যাশট্যাগখুফিয়া’ যুক্ত করে বিশাল ভরদ্বাজ লিখেছেন, ‘বাংলাদেশের দুর্দান্ত অভিনেত্রী বাঁধনকে পেয়ে আমি খুবই আনন্দিত।’

যদিও সিনেমাটিতে অভিনয়ের ব্যাপারে আজমেরী হক বাঁধনের সঙ্গে যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি।

নেটফ্লিক্সের প্রযোজনায় অ্যাকশন-ড্রামা ‘খুফিয়া’ সিনেমাটি অমর ভূষণের ‘এসকেপ টু নোহোয়ার’ বইয়ের গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে। যেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থা (র), ভারতের বাইরের গোয়েন্দা সংস্থা এবং ২৪ ঘণ্টা নজরদারির মধ্যে থাকা সত্ত্বেও একজন যুগ্ম সচিব কীভাবে অদৃশ্য হয়ে যায়, সেই গল্প নিয়ে।

এর আগে চিত্রনাট্য পড়ে রাজনৈতিক গল্পের এ সিনেমায় বাংলাদেশকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে অভিযোগ তুলে অভিনয়ের জন্য অডিশনের প্রস্তাব ফিরিয়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ও মেহজাবীন চৌধুরী বলে খবর প্রকাশ হয়েছে।

‘খুফিয়া’ সিনেমার জন্য চূড়ান্ত হয়েছেন পাঞ্জাবি নায়িকা ওয়ামিকা গাব্বি, খলনায়ক চরিত্রে জনপ্রিয় আশিষ বিদ্যার্থীসহ বেশ কয়েক জন। গুঞ্জন আছে, সিনেমাটির প্রধান চরিত্রে দেখা যেতে পারে বলিউড অভিনেতা আলি ফজলকে।

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত