আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

পিকাসোর আঁকা চিত্রকর্ম বিক্রি হলো ১১০ মিলিয়ন ডলারে!

পিকাসোর আঁকা চিত্রকর্ম বিক্রি হলো ১১০ মিলিয়ন ডলারে!

ছবি: এলএবাংলাটাইমস

পাবলো পিকাসোর আঁকা এগারোটি চিত্রকর্ম বিক্রি হয়েছে ১১০ মিলিয়ন ডলারে। এই চিত্রকর্মগুলো দুই দশকের বেশি সময় ধরে লাস ভেগাসের এক হোটেলে প্রদর্শিত করা ছিল।

বেল্লাগিও হোটেলের পিকাসো রেস্টুরেন্টে এই চিত্রকর্ম গুলো প্রদর্শন করা ছিল। এটি এমজিএম রিসোর্টের মালিকানাধীন।

প্রতিষ্ঠানটি জানায়, শনিবার (২৩ অক্টোবর) এই নিলাম এর মাধ্যমে প্রতিষ্ঠানটির শিল্পকলার সংগ্রহ সম্বৃদ্ধ হলো আরো।

স্প্যানিশ এই চিত্রশিল্পীর নয়টি পেইন্টিং এবং দুইটি সিরামিকের পাত্র শনিবার নিলামে বিক্রি করা হয়েছে।

প্রায় ৫০ বছরে বিভিন্ন সৃষ্টির বড় সংগ্রহের সাথে ছিল এই শিল্পকর্মগুলো।

সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে ১৯৩৮ সালে আঁকা একটি ছবি। লাল-কমলায় আঁকা একটি নারীর ছবি যাকে পিকাসোর প্রেমিকা হিসেবে প্রতীয়মান হয় ও ম্যুজে মারিয়ে-থেরেসে ওয়াল্টার বলা হয়, সেটি বিক্রি হয়েছে ৪০ দশমিক ৫ মিলিয়ন ডলারে।

প্রাথমিকভাবে ধারণা করা হয় এটি ২০ থেকে ৪০ মিলিয়ন ডলারে বিক্রি হতে পারে।

আরেকটি মাস্টারপিস যেটির নাম হোমে এট ইনফ্যান্ট নামে পরিচিত, তা বিক্রি হয়েছে ২৪ দশমিক ৪ মিলিয়ন ডলারে। এটি একটি লার্জ-স্কেল পোর্ট্রেট ছবি।

নিলামকারী প্রতিষ্ঠান সোথবে জানান, সাড়ে ছয় ফুট লম্বা এই চিত্রকর্মটি পিকাসোর ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময়ের একটি সর্বশ্রেষ্ঠ উদাহরণ।

এই শিল্পকর্মগুলো বিশ বছরের বেশি সময় ধরে মার্কিন ক্যাসিনো মোঘল স্টিভ ওইন এর সংগ্রহে ছিল।

 

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত