আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

ভিকিকে ফেলে আবারও সালমানের কাছে ফিরছেন ক্যাটরিনা

ভিকিকে ফেলে আবারও সালমানের কাছে ফিরছেন ক্যাটরিনা

বলিউড সেনসেশন ক্যাটরিনা কাইফের সঙ্গে সুপারস্টার সালমান খানের প্রেম, বিচ্ছেদ, বিরহের কথা সবারই জানা। এসব কিছুকে ছাপিয়ে সম্প্রতি ভিকি কৌশলের সঙ্গে সদ্যই মহা ধুমধামে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন এই বলি-সুন্দরী। এবার ভিকিকে একা ফেলে আবারও  নিজের প্রাক্তন প্রেমিক সালমান খানের কাছে ফিরছেন ক্যাটরিনা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বিয়ের জন্য নেওয়া সংক্ষিপ্ত অবসর কাটিয়ে ইতিমধ্যেই কাজে ফিরে গিয়েছেন ভিকি কৌশল। এ বার পালা নতুন কনে ক্যাটরিনার। খুব শীঘ্রই তিনি ফিরবেন ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’-এর চেনা রুটিনে। শীঘ্রই ছবির শ্যুটের জন্য দিল্লি যাবেন ক্যাটরিনা। ‘টাইগার ৩’-এর কাজ শুরু করবেন প্রাক্তন প্রেমিক সালমান খানের সঙ্গে। স্টুডিওর ভিতরে নয়, রাজধানীর পথে নেমে শ্যুট করবেন তারা। টানা ১৫ দিন ধরে চলবে কাজ। রাস্তাঘাটে বেশ কিছু দৃশ্য শ্যুটের পরিকল্পনা থাকায় দুই তারকার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। ছবির জন্য আপাতত কড়া ডায়েট মেনে চলছেন সালমান এবং ক্যাটরিনা।

ভিকি-ক্যাটরিনার বিয়েতে বলিউডের বহু তারকা উপস্থিত থাকলেও দেখা যায়নি সালমানকে। জানা যায়, ক্যাটরিনার বিয়ের সময় একটি অনুষ্ঠানের জন্য সৌদি আরবে উড়াল দিয়েছিলেন সালমান। তবে তার আগেই নাকি ‘টাইগার ৩’-র কিছুটা কাজ সেরে ফেলেছিলেন সালমান। ক্যাটরিনার বিয়ের পর্ব মিটেছে। এ বার ‘টাইগার’ আর ‘জোয়া’ (ছবিতে ক্যাটরিনার চরিত্রের নাম)-কে নিয়েই আবার শুরু হবে ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত