আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

অ্যাটলির সিনেমার শুটিংয়ে ফিরছেন শাহরুখ

অ্যাটলির সিনেমার শুটিংয়ে ফিরছেন শাহরুখ

মাদক মামলায় বড় ছেলে আরিয়ান খান গ্রেপ্তার হওয়ার পর সিনেমার শুট করেননি বলিউড বাদশাহ শাহরুখ খান। এর পর হানা দেয় কোভিড মহামারির তৃতীয় ঢেউ। এবার তিনি প্রতিশ্রুত কাজ শেষ করার জন্য প্রস্তুত।

কিছুদিন আগে পিঙ্কভিলা এক প্রতিবেদনে দাবি করে, ‘থ্রি ইডিয়টস’খ্যাত রাজকুমার হিরানি তাঁর সিনেমার প্রি-প্রডাকশনের কাজ শুরু করেছেন। মুম্বাইয়ের ফিল্ম সিটি স্টুডিওতে পাঞ্জাবের একটি গ্রামের সেট নির্মাণ হবে, সেখানেই হবে দৃশ্যধারণ।

এবার টাইমস অব ইন্ডিয়া জানাল, ফিল্ম সিটিতে রাজকুমার হিরানির সেট নির্মাণ শেষ। আর দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমারের ‘লায়ন’ সিনেমার শুট শুরু করবেন শাহরুখ। আগামী সপ্তাহেই দক্ষিণ মুম্বাইয়ে এ সিনেমার শুট শুরু হবে। শাহরুখ খান চাইছেন তাঁর প্রতিশ্রুত কাজগুলো শেষ করতে।

‘পাঠান’ সিনেমার শুটের জন্য মার্চে স্পেনে উড়াল দেবেন শাহরুখ ও দীপিকা। গত বছরের অক্টোবরে একটি রোমান্টিক গানের শুটের জন্য স্পেনের ম্যালোর্কায় যাওয়ার কথা ছিল। অবশেষে সেই কাজ মার্চে শুরু হচ্ছে। এ জন্য বিশাল বহর উড়াল দেবে ওই দেশে।

পরিচালক সিদ্ধার্থ আনন্দ চান, সৈকত ও পাহাড়ের সৌন্দর্য ধারণ করতে। শাহরুখ ও দীপিকার সঙ্গে সেখানে যাবেন জন আব্রাহাম। সেখানে অ্যাকশন দৃশ্যও ধারণ হবে। স্পেন থেকে ফিরে আবার অ্যাটলির সিনেমার কাজ করবেন শাহরুখ।

২০২১ সালের ২১ সেপ্টেম্বর পুনেতে অ্যাটলির সিনেমার শুট শুরু হয়। শুটিংয়ে অংশ নেন দক্ষিণী লেডি সুপারস্টারখ্যাত নয়নতারা। আইপিএল চলাকালে শাহরুখের সঙ্গে প্রথম সাক্ষাৎ হয় অ্যাটলির। সে সময় তাঁরা দুটি সিনেমা করার সিদ্ধান্ত নেন। শাহরুখ সব সময় এ কথা স্পষ্টভাবে জানিয়েছেন যে তিনি রিমেকে কাজ করবেন না এবং তাঁর জন্য নতুন চিত্রনাট্য লিখতে হবে।

শাহরুখের রেড চিলিস এন্টারটেইনমেন্ট প্রযোজিত অ্যাটলির সিনেমাটি হবে অ্যাকশন-প্যাকড এন্টারটেইনার। সিনেমায় দ্বৈত ভূমিকায় অভিনয় করবেন শাহরুখ। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সানিয়া মালহোত্রা ও সুনীল গ্রোভার।

আশা করা হচ্ছে, ২০১৮ সালে আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’র পর বলিউড বাদশাহ ‘পাঠান’ দিয়ে বড় পর্দায় ফিরবেন। বক্স অফিসে ‘জিরো’ ব্যর্থ হয়েছিল। ‘পাঠান’ সম্ভবত মুক্তি পাবে ২০২২ সালে। ৩০ বছরের ক্যারিয়ারে শাহরুখের এত দীর্ঘ বিরতি আর হয়নি।

২০২০ সালের নভেম্বরে ‘পাঠান’ সিনেমার শুটিং শুরু করেন বলিউডের বাদশাহ শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমা প্রযোজনা করছে যশরাজ ফিল্মস। যদিও সিনেমাটি প্রসঙ্গে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত