আপডেট :

        ৩০ ফুট ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ল পিয়ার, ক্যালিফোর্নিয়ার উপকূলে ভয়াবহ জলোচ্ছ্বাস

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

        দুই দশকের মধ্যে সর্বোচ্চ জোয়ারের আশঙ্কা, ক্যালিফোর্নিয়ার উপকূলে বড় ধরনের বন্যার সতর্কতা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৭টি বিভাগে ৩২ জন বিজয়ীর মধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০ প্রদান করেছেন।

বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন। প্রধানমন্ত্রীর পক্ষে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বিজয়ীদের মধ্যে সম্মানজনক এই স্বীকৃতি তুলে দেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু এবং তথ্য ও সম্প্রচার সচিব মোঃ মকবুল হোসেন।

আনোয়ারা বেগম ও রাইসুল ইসলাম আসাদ যৌথভাবে আজীবন সম্মাননা পেয়েছেন। `গোর’ ও `বিশ্বসুন্দরী’ সিনেমা যৌথভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে।

সরকারি অনুদানপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আড়ং শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে।

শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়।

‘গোর’ ছবির জন্য শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেয়েছেন গাজী রাকায়েত।

তার চলচ্চিত্র ‘গোর’ ১০টি বিভাগে পুরস্কারের জন্য এবং চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রটি আটটি বিভাগে পুরস্কারের জন্য মনোনীত হয়েছে।

‘বিশ্বসুন্দরী’তে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন সিয়াম আহমেদ এবং একই ছবিতে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন ফজলুর রহমান বাবু।

দীপান্বিতা মার্টিন শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ‘গোর’ সিনেমার জন্য। শ্রেষ্ঠ সহ-অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অপর্ণা ঘোষ ‘গন্ডি’র জন্য। ‘বীর’ সিনেমা জন্য শ্রেষ্ঠ খলনায়কের পুরস্কার পান মিশা সওদাগর।

শ্রেষ্ঠ শিশু অভিনেতা বিভাগে ‘গন্ডি’র জন্য মুগ্ধতা মোর্শেদ এবং আড়ং-এর জন্য শিশু অভিনেতা বিভাগে বিশেষ পুরস্কার পেয়েছেন মোহাম্মদ শাহাদাত হাসান বাঁধন।

’হৃদয় জুড়ে’র জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের পুরস্কার পেয়েছেন বেলাল খান।

‘বিশ্বসুন্দরী’র জন্য মরণোত্তর শ্রেষ্ঠ নৃত্য পরিচালকের পুরস্কার জিতেছেন মোহাম্মদ সহিদুর রহমান।

‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রে ‘তুই কি আমার হবি রে’ গানের জন্য শ্রেষ্ঠ পুরুষ গায়কের পুরস্কার জিতেছেন মোহাম্মদ মাহমুদুল হক ইমরান।

‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রের তুই কি আমার হবি রে গানের জন্য দিলশাদ নাহার কণা এবং ‘বীর চলচ্চিত্রে’ ভালোবাসার মানুষ তুমি গানের জন্য সোমনূর মনির কোনাল যৌথভাবে শ্রেষ্ঠ নারী গায়িকার পুরস্কার পান।

বিশ্বসুন্দরী চলচ্চিত্রে 'তুই কি আমার হবি রে' গানটির জন্য কবির বকুল শ্রেষ্ঠ গীতিকার পুরস্কার পেয়েছেন।

শ্রেষ্ঠ গল্পকার ও শ্রেষ্ঠ চিত্রনাট্যের পুরস্কার পেয়েছেন ‘গোর’ ছবির জন্য গাজী রাকায়েত। শ্রেষ্ঠ সংলাপের পুরস্কার পেয়েছেন ‘গন্ডি’র জন্য ফাখরুল আরেফিন খান।

শ্রেষ্ঠ সম্পাদকের পুরস্কার পেয়েছেন ‘গোর’ ছবির মোহাম্মদ শরিফুল ইসলাম।

শ্রেষ্ঠ শিল্প নির্দেশকের পুরস্কার পেয়েছেন উত্তম কুমার গুহ।

শ্রেষ্ঠ চিত্রগ্রাহকের পুরস্কার পেয়েছেন ‘গোর’ ছবির জন্য যৌথভাবে পঙ্কজ পালিত ও মোহাম্মদ মাহবুব উল্লাহ। শ্রেষ্ঠ শব্দ গ্রাহকের পুরস্কার পেয়েছেন ‘গোর’ ছবির জন্য কাজী সেলিম আহমেদ। শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা পুরস্কার পেয়েছেন ‘গোর’ এর এনামতারা বেগম। শ্রেষ্ঠ মেকআপ আর্টিস্টের পুরস্কার পেয়েছেন ‘গোর’ ছবির মোহাম্মদ আলী বকুল।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত