আপডেট :

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

১৫ দিনে ১০০০ কোটি আয় ‘কেজিএফ ২’র

১৫ দিনে ১০০০ কোটি আয় ‘কেজিএফ ২’র

ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন অধ্যায় রচনা করল ‘কেজিএফ: চ্যাপ্টার ২’। চতুর্থ সিনেমা হিসেবে এটি প্রবেশ করেছে ১ হাজার কোটি রুপির মেগাক্লাবে। মাত্র ১৫ দিনে সিনেমাটি এই বিপুল অর্থ আয় করতে সক্ষম হয়েছে।

ভারতের বক্স অফিস বিশ্লেষক রমেশ বালা খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘দঙ্গল’, ‘বাহুবলি ২’ ও ‘আরআরআর’-এর পর চতুর্থ ভারতীয় সিনেমা হিসেবে এটি ১ হাজার কোটি রুপির বেশি আয় করল।

এদিকে হিন্দিতে অবিশ্বাস্য রেকর্ড গড়েছে ‘কেজিএফ ২’। ইতোমধ্যে ৩৫৩ কোটি রুপি আয় করে ফেলেছে। ফলে সিনেমাটি অলটাইম ব্লকবাস্টার খেতাব পেয়ে গেছে। আরও চমকপ্রদ ব্যাপার হলো, এটি সবচেয়ে কম সময়ে ২৫০ কোটি ও ৩০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়েছে। যা অদূর ভবিষ্যতে কোনো সিনেমার পক্ষে অতিক্রম করা প্রায় অসম্ভব।

গত ১৪ এপ্রিল বিশ্বব্যাপী ১০ হাজার সিনেমা হলে মুক্তি পায় ‘কেজিএফ ২’। জনপ্রিয়তার সুবাদে পরবর্তীতে সিনেমা হলের সংখ্যা আরও বাড়ে। এটি মূলত কন্নড় ভাষার সিনেমা। তবে হিন্দিসহ মোট পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে। এর আগে কোনো কন্নড় সিনেমা এত বেশি সাফল্য লাভ করতে পারেনি।

উল্লেখ্য, ২০১৮ সালে মুক্তি পেয়েছিল ‘কেজিএফ: চ্যাপ্টার ১’। কন্নড় ভাষার সিনেমাটি সে সময় তাক লাগিয়ে দেয় সবাইকে। তখন থেকেই এর দ্বিতীয় পর্বের জন্য মুখিয়ে ছিল দর্শকরা। ফলে মুক্তির পর দর্শকরা হুমড়ি খেয়ে পড়েছে এটি দেখার জন্য।

‘কেজিএফ’ নির্মাণ করেছেন প্রশান্ত নীল। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন যশ। তার সঙ্গে আরও আছেন শ্রীনিধি শেঠি, সঞ্জয় দত্ত, রাভিনা ট্যান্ডন, প্রকাশ রাজ প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত