আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

হানিফ সংকেতের মৃত্যুর গুজব

হানিফ সংকেতের মৃত্যুর গুজব

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও উপস্থাপক হানিফ সংকেত মারা গেছেন বলে গুজব ছড়িয়েছে। গত মঙ্গলবার (২৪ মে) রাত থেকেই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পেজ ও ব্যক্তিগত আইডি থেকে তার মৃত্যুর ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে। এ ঘটনায় বেশ বিব্রত হানিফ সংকেত।

তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, ‘এসব নিয়ে বলার ভাষা নেই। শুনেছি, টিকটকে প্রথমে গুজবটি ছড়ায়। তারপর সেটিকে সত্য মনে করে কোনো খোঁজখবর ছাড়াই দায়িত্বশীল অনেকেই আমার মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে লিখেছেন। সেখান থেকেই ভুয়া খবরটি ভাইরাল হয়েছে। এসব ঘটনা একজন মানুষ ও তার পরিবারকে দারুণভাবে আহত করে, বিব্রত করে। আমি সুস্থ আছি, ভালো আছি।’

ইতোমধ্যে এ বিষয়ে আইনি পদক্ষেপ নিয়েছেন হানিফ সংকেত। তিনি পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানিয়েছেন। গুজব প্রচারকারীদের ধরার জন্য বেশ কিছু ইউনিট কাজ করছে।

তার ভাষ্য, ‘আমি পুলিশের সঙ্গে কথা বলেছি। যারা গুজবটি ছড়িয়েছেন তাদের শনাক্ত করে যেন শাস্তি দেওয়া হয়। দু'দিন পরপর দেশের নানা অঙ্গনের মানুষকে নিয়ে এসব গুজব ছড়ানো হয়। এটা খুবই দুঃখজনক।’

এদিকে কিছু পেজ থেকে দাবি করা হচ্ছে, হানিফ সংকেত নন, সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তার ভাই। এই তথ্যটিকেও ভুল বলে জানিয়েছেন হানিফ সংকেত। তার ভাই বছর খানেক আগেই মৃত্যুবরণ করেছেন।

প্রসঙ্গত, বিটিভির জনপ্রিয় ‘যদি কিছু মনে না করেন’ ম্যাগাজিন অনুষ্ঠানের মাধ্যমে প্রথম দর্শকদের নজরে আসেন হানিফ সংকেত। ১৯৮৯ সালে তিনি বিটিভিতে নিয়ে আসেন ‘ইত্যাদি’। যা এখনও ধারাবাহিকভাবে চলমান। প্রতি মাসেই অনুষ্ঠানটির নতুন পর্ব প্রচারিত হয়। দেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় ও দীর্ঘস্থায়ী ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’।

এ ছাড়া গুণী এই ব্যক্তিত্ব বহু নাটক নির্মাণ করেছেন। তার নির্মিত নাটকগুলোর মধ্যে রয়েছে ‘দুর্ঘটনা’, ‘আয় ফিরে তোর প্রাণের বারান্দায়’, ‘তোষামোদে খোশ আমোদে’, ‘বিপরীতে হিত’, ‘পুত্রদায়’, ‘কিংকর্তব্য', ‘ভূত অদ্ভুত’, ‘শোধ বোধ’ ইত্যাদি।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত