আপডেট :

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

        দুই দশকের মধ্যে সর্বোচ্চ জোয়ারের আশঙ্কা, ক্যালিফোর্নিয়ার উপকূলে বড় ধরনের বন্যার সতর্কতা

        কানাডার স্বাস্থ্যব্যবস্থা নিয়ে অভিযোগ, চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে ফিরলেন ক্যানসার রোগী

        গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, গু লি বি দ্ধ ৪সহ আহত ২০

        বন্যায় বিধ্বস্ত নেপালের পুনর্গঠনে ১৬২ কোটি নয়, ১৬২ কোটি ডলার দিচ্ছে ভারত

        এআই এজেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, নিয়ন্ত্রণ কঠোর করছে যুক্তরাষ্ট্রের কয়েকটি ব্যাংক

        ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলার অভিযোগ ইউনূসের

        ভারত থেকে বাংলাদেশে ফিরলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের ঘোষণা

        পদত্যাগের ১১ দিন পর এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং

        থ্যাংকসগিভিংয়ে রেকর্ড উচ্চতার জোয়ারের শঙ্কা, বিপাকে পড়তে পারে দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        গ্যাং-সংশ্লিষ্ট কনসার্টে হা ম লা, উত্তর ক্যালিফোর্নিয়ায় গু লি বি দ্ধ ৯ জন দর্শক

        নিউপোর্ট বিচের কাছে ৩.২ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল উপকূলীয় এলাকা

        ভাঙা থালা জোড়া লাগিয়ে কৃতজ্ঞতার শিক্ষা, লস এঞ্জেলেসে ব্যতিক্রমী কর্মশালা

        ক্যালিফোর্নিয়ার বনে ফিরল বিরল প্রজাতির ৬২ সাপ, আসছে আরও ১৩০টি

        আইসিইর আটককেন্দ্রে ১১ দিন, শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দেশে ফিরলেন মডেল

নেপালে ভারতীয় টিভি চ্যানেল বন্ধের ঘোষণা

নেপালে ভারতীয় টিভি চ্যানেল বন্ধের ঘোষণা

বাংলাদেশ পারলো না যা, নেপাল পারলো তা

বাংলাদেশে বিভিন্ন মহল থেকে ভারতীয় টিভি চ্যানেল বন্ধের চেষ্টা থাকলেও হটাৎ নেপালে ভারতীয় ৪২টি টেলিভিশন
চ্যানেল বন্ধ করে দেওয়ার ঘোষণা
দিয়েছে দেশটির কেবল টিভি
অপারেটররা। দেশটির নতুন সংবিধান
প্রণয়ন নিয়ে ভারতের অনানুষ্ঠানিক
অবরোধ আরোপের পর তারা এ সিদ্ধান্ত
নিয়েছে বলে জানিয়েছে। খবর
বিবিসির। ইতোমধ্যে আজ মঙ্গলবার
থেকে দেশটির বেশকিছু শহরে ভারতীয়
চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে।
নতুন সংবিধান নিয়ে প্রতিবেশি ভারত
নেপালেরও ওপর অনানুষ্ঠানিক অবরোধ
আরোপ করেছে বলে অভিযোগ করেছে
দেশটি। নেপালের নাগরিকরা বলছেন,
ভারত দেশটিতে বিভিন্ন ধরনের পণ্য
সামগ্রী পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ
করেছে। তবে ভারত এ অভিযোগ
প্রত্যাখ্যান করে বলছে, তারা
নিরাপত্তার কারণে পণ্যের পরিবহন
স্থগিত রেখেছে।
দেশটির সংবাদ মাধ্যম কাঠমান্ডু
পোস্টের খবরে বলা হয়েছে, আজ সকাল
১০টা থেকে নেপালে ভারতীয় টিভি
চ্যানেলের প্রদর্শন বন্ধ করে দেওয়ার
ঘোষণা দেওয়া হয়। গতকাল সোমবার
ফেডারেশন অব নেপাল কেব্ল
টেলিভিশন অ্যাসোসিয়েশন সভা করে
এ সিদ্ধান্ত নেয়।
নেপালে একজন মাওবাদী নেতা
ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন চ্যানেল
বন্ধের আহ্বান জানালে এতে সমর্থন দেয়
দেশটির জনগণ। নেপাল কেবল
টেলিভিশন অ্যাসোসিয়েশনের সভাপতি
সুধির পরাজুলি বলেন, নতুন সংবিধান
প্রণয়ন নিয়ে ভারত নেপালের
সার্বভৌমত্বে হস্তক্ষেপ করেছে। এর
প্রতিবাদে তারা অনির্দিষ্টকালের
জন্য ভারতীয় চ্যানেল বন্ধ রাখার
সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি জানান।
দুই দেশের সীমান্তসংলগ্ন নেপালের
তেরাই এলাকায় নতুন সংবিধান নিয়ে
ব্যাপক সহিংস প্রতিক্রিয়া। ওই
অঞ্চলের বাসিন্দা জাতিগত মদেশি ও
থারু সংখ্যালঘুরা নতুন সংবিধান নিয়ে
উদ্বিগ্ন। তাদের আশঙ্কা, প্রদেশে ভাগ
হয়ে গেলে তারা রাজনৈতিকভাবে
প্রান্তিক হয়ে পড়বে। মদেশি ও থারু
জনগোষ্ঠী মিলে নেপালের মোট
জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ।
মদেশিদের সঙ্গে ভারতের কিছু জায়গার
জাতিগত ঘনিষ্ঠতা রয়েছে।
এর আগে নতুন সংবিধান প্রণয়ন নিয়ে
দেশটির দক্ষিণাঞ্চলে সংখ্যালঘুদের
সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে কমপক্ষে ৪০ জন নিহত হয়। নতুন
সংবিধান অনুযায়ী, দেশটি বিশ্বের একক
সংখ্যাগরিষ্ঠ হিন্দু রাষ্ট্রের খেতাব
থেকে বের হয়ে এসে এখন ধর্মনিরপেক্ষ
রাষ্ট্র। এছাড়া কেন্দ্রশাসিত সাতটি
প্রদেশে বিভক্ত হচ্ছে নেপাল।

শেয়ার করুন

পাঠকের মতামত