আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

এবার নোরা ফাতেহির নামে পাল্টা মামলার হুশিয়ারি জ্যাকুলিনের আইনজীবীর

এবার নোরা ফাতেহির নামে পাল্টা মামলার হুশিয়ারি জ্যাকুলিনের আইনজীবীর

বলিউড সেনসেশন জ্যাকুলিন ফার্নান্দেজের বিরুদ্ধে দিল্লির আদালতে মানহানির মামলা করেছেন আরেক অভিনেত্রী নোরা ফাতেহি। নোরার করা মানহানির মামলা নিয়ে এবার মুখ খুলেছেন জ্যাকুলিনের আইনজীবী প্রশান্ত পাটিল। দিলেন ‘পালটা মামলা’ করার হুমকিও। ২০০ কোটি টাকার আর্থিক ঘুসের মামলায় সুকেশ চন্দ্র শেখরের সঙ্গে নাম জড়িয়েছেন অভিনেত্রী জ্যাকুলিন। তবে এ ঘটনায় নোরা ফাতেহিও জড়িত বলে অভিযোগ শ্রীলংকার এ সুন্দরীর। আর এ কারণেই ক্ষুব্ধ হয়ে মামলা ঠুকে দিলেন নোরা। নোরার দাবি- জ্যাকুলিন নিজে দুর্নীতিতে জড়িয়ে ক্যারিয়ার নষ্ট করছে, কিন্তু আমাকে এই নোংরামির মধ্যে জড়াচ্ছে কেন?

জ্যাকুলিনের আইনজীবী প্রশান্ত পাটিল বলেন, ‘জ্যাকলিন কোনো ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়ার সামনে নোরাকে নিয়ে কোনো মন্তব্য করেননি। বরং ইডির তদন্তের বিষয়ে কথা বলা তিনি বারবার এড়িয়ে চলছেন। এখনও তিনি আইনের পবিত্রতা বজায় রেখে চলার চেষ্টা চালাচ্ছেন। যেহেতু বিষয়টি তদন্ত প্রক্রিয়ার মধ্যে রয়েছে তাই মিডিয়ার সামনেও এ নিয়ে কথা বলা এড়িয়ে যাচ্ছেন তিনি। নোরার করা মানহানির মামলা বিষয়ে আইনজীবী বলেন, নোরার করা মামলার কোনো কপি আমাদের হাতে আসেনি। যখনই আমাদের কাছে আসবে কোনো কাগজ বা আদালতের কোনো নির্দেশ, আমরাও পাল্টা আইনি ব্যবস্থা নেব।’ পাটিল আরও বলেন, আমার মক্কেলের অনেক সম্মান রয়েছে নোরার ওপরে। আমার তো মনে হয়েছে কোনো ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। পাটিল বলেন, ‘যদি জ্যাকুলিনকে কোনো আইনি ঝামেলায় টানা হয়, তা হলে মর্যাদা ধরে রাখতে তিনিও আইনি ব্যবস্থাই নেবেন।’

সম্প্রতি আইনজীবী মারফত প্রকাশ্যে আসে জ্যাকুলিনের এক বয়ান। যেখানে তিনি জানিয়েছেন, সুকেশের থেকে অনেক তারকাই উপহার নিয়েছেন। তাদের মধ্যে নোরা ফাতেহিও আছেন। শুধু একাই তাকে কেন দোষারোপ করা হচ্ছে? আর এতেই ক্ষুব্ধ হয়ে জ্যাকুলিনের বিরুদ্ধে মামলা করেছেন নোরা। নায়িকার দাবি, জ্যাকুলিনের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা। সুকেশের সঙ্গে তার কোনো লেনদেন ছিল না। উপহারও নেননি। অকারণে তাকে হেনস্তা করতে চাইছেন জ্যাকুলিন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত