আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

প্রতিযোগিতায় লড়ছেন জয়া আহসান

প্রতিযোগিতায় লড়ছেন জয়া আহসান

পশ্চিমবঙ্গে গত বৃহস্পতিবার শুরু হয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৮তম আসর। এতে ভারতীয় ভাষার সিনেমা শাখায় প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে জয়া আহসান অভিনীত ছবি 'ওসিডি'। জয়া আহসান নিজেই আনন্দের খবরটি জানিয়েছেন। জানা গেছে, উৎসবে অংশ নেওয়া আরও ১১টি সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করবে ছবিটি। জয়া আহসান বলেন, আজ সন্ধ্যায় 'নন্দন-২' এবং ২০ ডিসেম্বর 'রবীন্দ্র ওকাকুরা ভবনে' বিকেলে দর্শকদের দেখানো হবে 'ওসিডি'।

'ওসিডি' পশ্চিমবঙ্গে জয়ার নতুন সিনেমা। এর পূর্ণাঙ্গ রূপ 'অবসেসিভ-কমপালসিভ ডিজঅর্ডার'। এটি এক ধরনের মনোরোগ। এতে একজন মানসিক ভারসাম্যহীন চিকিৎসক শ্বেতার চরিত্রে অভিনয় করেছেন জয়া। আরও অভিনয় করেছেন কৌশিক সেন, কণীনিকা বন্দ্যোপাধ্যায়, শ্রেয়া ভট্টাচার্য ও অনসূয়া মজুমদার। 'ওসিডি' পরিচালনা করেছেন সৌকর্য ঘোষাল। তাঁর পরিচালনায় এর আগে 'ভূতপরী' সিনেমায় কাজ করেছেন জয়া। ছবিটি মুক্তির অপেক্ষায়। এ ছবি ছাড়াও জয়া অভিনীত 'অর্ধাঙ্গিনী', 'কালান্তর'সহ আরও দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। জয়া আহসান বলেন, 'যে কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের অভিনীত সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার হলে ভালো লাগে। ওসিডি ছবির অন্যতম বিষয় হলো এর গল্প। পাশাপাশি এখানে যাঁরা অভিনয় করেছেন, তাঁরা প্রত্যেকেই দারুণ করেছেন। আশা করছি দর্শক এটি পছন্দ করবেন।'

এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের তিনটি সিনেমা দেখানো হবে। এগুলো হলো- মেজবাউর রহমান সুমনের 'হাওয়া', মুহাম্মদ কাইউমের 'কুড়া পক্ষীর শূন্যে উড়া' এবং ফাখরুল আরেফিন খানের 'জেকে ১৯৭১'। সপ্তাহব্যাপী এই উৎসবের সমাপনী অনুষ্ঠান হবে রবীন্দ্রসদনে। অন্যদিকে জয়া আহসান এখন ব্যস্ত বলিউডের নাম চূড়ান্ত না হওয়া একটি সিনেমার কাজ নিয়ে। এতে তাঁর সহশিল্পী 'গ্যাংস অব ওয়াসেপুর' তারকা পঙ্কজ ত্রিপাঠি, 'দিল বেচারা'র অভিনেত্রী সানজানা সঙ্গী, 'চার্লি' তারকা পার্বতী থিরুভোথু। বাবা-মেয়ের সম্পর্কের গল্প নিয়ে নির্মিত ছবিটি পরিচালনা করছেন পশ্চিমবঙ্গের আরেক নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত