আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

ছেলের হাতে খুন, ৫ দিন পর ছেলের সঙ্গেই থানায় অভিনেত্রী!

ছেলের হাতে খুন, ৫ দিন পর ছেলের সঙ্গেই থানায় অভিনেত্রী!

ভারতীয় টিভি অভিনেত্রী বীণা কাপুর নিজ ছেলের হাতে খুন হয়েছেন। তার ছেলে শচীন কাপুর সম্পত্তির জন্য মাকে বেসবল ব্যাট দিয়ে আঘাত করেন। এ আঘাতেই বীণা কাপুরের মৃত্যু হয়। এমন খবর বের হয় ভারতীয় গণমাধ্যমে। এরপর তদন্তেও নামে পুলিশ। কিন্তু ঘটনার ৫ দিন পর ছেলের হাত ধরেই থানায় হাজির হন তিনি। জানান, তিনি মরেননি, বেঁচে আছেন। এ ঘটনায় লিখিত অভিযোগও দায়ের করেছেন বর্ষীয়ান এই অভিনেত্রী। খবর টাইমস অব ইন্ডিয়া ও বলিউড হাঙ্গামার।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, সত্যিই এক বীণা কাপুর খুন হয়েছেন, তবে তিনি সেই বীণা কাপুর নন। নাম এবং পদবি এক হওয়ার জেরে এই পরিস্থিতি তৈরি হয়েছে। নিজের অনুরাগী এবং শুভাকাঙ্খীদের কোনোরকম গুজবে কান না দেওয়ার অনুরোধ জানান তিনি। বীণা কাপুরের ছেলে জানান, তিনি সম্পত্তির লোভে মাকে খুন করেছেন, এমন রটনা শুনে রীতিমতো ভেঙে পড়েছিলেন। তবে মুম্বাই পুলিশ এই কঠিন সময়ে সবরকম সহযোগিতা করেছেন বলে জানালেন অভিনেত্রীর পুত্র। তাদের অভিযোগ জমা নেওয়ার পাশাপাশি সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছে পুলিশ। বর্ষীয়ান অভিনেত্রী জানান, এই ঘটনার তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে। কে বা কারা এমন ভুয়া খবর রটিয়েছে তার সঠিক তদন্ত চান তিনি।

এর আগে ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা গিয়েছিল, ছোট ছেলে শচীন কাপুরের কাছে থাকতেন বীণা কাপুর। অনেক দিন ধরে প্রায় ১২ কোটি টাকার সম্পত্তি নিয়ে মা বীণা কাপুরের সঙ্গে ছোট ছেলের ঝামেলা হচ্ছিল। তারই জেরে বেসবল ব্যাট দিয়ে ক্রমাগত পিটিয়ে নৃশংসভাবে হত্যা করেন তার ছোট ছেলে শচীন কাপুর। বীণার মৃত্যু নিশ্চিত করার পর প্লাস্টিকের ব্যাগে করে লাশ রায়গড়ের জঙ্গলের মাথেরান নদীতে ফেলে দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনা প্রকাশ করেন বীণা কাপুরের সহ-অভিনেত্রী নীলু।এরপর থেকে বিনোদনজগতে তোলপাড় শুরু হয়।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত