আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

ইনস্টাগ্রামে পোস্ট করে গ্রেপ্তার ইরানের অস্কারজয়ী সিনেমার অভিনেত্রী

ইনস্টাগ্রামে পোস্ট করে গ্রেপ্তার ইরানের অস্কারজয়ী সিনেমার অভিনেত্রী

‘মিথ্যা তথ্য’ প্রচারের অভিযোগে আটক হলেন ইরানের জনপ্রিয় অভিনেত্রী তারানেহ আলিদুস্তি। গতকাল ইরানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে আটক করে। ইরানের বিভিন্ন গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। ইরানজুড়ে চলছে সরকারবিরোধী বিক্ষোভ। আর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে এই বিক্ষোভকে উসকে দেওয়ার অভিযোগ তারানেহ আলিদুস্তির নামে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার জানায়, নিজের করা দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনো নথি দিতে ব্যর্থ হওয়ায় পুলিশ আলিদুস্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশ হেফাজতে মাশা আমিনি নামের এক নারীর মৃত্যুর জেরে অনেক দিন ধরেই ইরানে চলছে বিক্ষোভ। এই বিক্ষোভ থেকে আটক মোহসেন শেখারি নামে এক আন্দোলনকারীকে গ্রেপ্তার করে মৃত্যুদণ্ড দেয় ইরান সরকার। আর এই মৃত্যুদণ্ড নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেন এই অভিনেত্রী।

এ সময় তিনি আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি ক্ষোভ প্রকাশ করেন। তিনি লেখেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর জন্য এটি লজ্জা। এত রক্তপাত দেখেও তারা চুপ করে আছে। ইনস্টাগ্রামে করা পোস্ট ইতিমধ্যে সরিয়ে ফেলা হয়েছে। ৩৮ বছর বয়সী এই অভিনেত্রীর গ্রেপ্তারের বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়েছেন মধ্যপ্রাচ্যের একাধিক চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা। এটিই প্রথম নয়, এর আগেও ইরান সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করে আটক হয়েছিলেন তারানেহ আলিদুস্তি।

২০১৮ সালে পুলিশ এক নারীকে লাঞ্ছিত করলে টুইট করে প্রতিবাদ করেন এই অভিনেত্রী। প্রতিবাদের শাস্তিস্বরূপ ২০২০ সালে পাঁচ মাস জেলে কাটাতে হয়েছে তাঁকে। পরিচালক আসগর ফরহাদির অস্কার বিজয়ী ছবি ‘দ্য সেলসম্যান’ ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পান তারানেহ আলিদুস্তি। চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে তাঁর অভিনীত ‘লায়লাস ব্রাদার্স’ পাম ডি’অর পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিল। ছবিটি পুরস্কার না পেলেও প্রশংসিত হয়েছে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত