আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

বলিউডের পারিশ্রমিক বিতর্কে কী বললেন বিদ্যা বালান

বলিউডের পারিশ্রমিক বিতর্কে কী বললেন বিদ্যা বালান

বলিউডে পারিশ্রমিকের দিক দিয়ে নারী ও পুরুষের অভিনেতাদের মধ্যে বিভেদের অভিযোগ বেশ পুরনো। অভিযোগ রয়েছে, একই কাজের জন্য অভিনেতাদের যা পারিশ্রমিক দেওয়া হয় তার থেকে কম পারিশ্রমিক দেওয়া হয় অভিনেত্রীদের। এবার এই বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী বিদ্যা বালান। এই বিষয়ের উপর একটি আলোচনায় অংশ নিয়েছিলেন তিনি। তার সঙ্গে ছিলেন হুমা কুরেশি, নিমরত কৌর, মৃণাল ঠাকুর। ওই আলোচনায় অভিনেত্রী জানান, তিনি পারিশ্রমিক হিসেবে যা পাচ্ছেন তাতেই খুশি। খবর হিন্দুস্তান টাইমসের

প্রতিবেদন অনুযায়ী, ওই আলোচনার বিষয়বস্তু ছিল বলিউডে অভিনেতাদের তুলনায় অভিনেত্রীদের কম পারিশ্রমিক দেওয়া হয় একই কাজের জন্য। সেখানে এই বৈষম্য নিয়ে কথা বলতে গিয়ে 'কাহানি' খ্যাত অভিনেত্রী বলেন, এক পারিশ্রমিক নিয়ে আমি ঠিক বলতে পারবো না, কারণ আমি কোনও বড় অভিনেতার সঙ্গে কাজ করছি না। আমার মনে হয় গোটা বিষয়টার জন্ম এখান থেকেই হয়।

বিদ্যা আরও বলেন, আপনি যদি আমি যে ছবিতে অভিনয় করছি সেই ছবির বাজেট অনুযায়ী আমি কত পাচ্ছি সেটা, আর অন্য কোনও বড় বাজেটের ছবিতে একজন অভিনেতা কত পাচ্ছেন সেটার তুলনা করেন তাহলে দেখবেন দুজনের পার্সেন্টেজটা কম বেশি একই। এখন আমার তুলনায় তারা অনেক বড় বাজেটের ছবি করে , তাই তারা বেশি পারিশ্রমিক পায়। আমি তাদের থেকে ১০ গুণ ছোট বাজেটের ছবিতে কাজ করি, তাই ১০ গুণ কম পারিশ্রমিক পাই। কিন্তু আমার কাজের জন্য যা পাই তাতেই খুশি।'

এই প্রথমবার যে বিদ্যা বিষয়টি নিয়ে কথা বললেন তা নয়। তিনি এর আগেও এই বিষয় নিয়ে কথা বলেছেন। তখন তিনি স্বীকার করেছিলেন অভিনেতা এবং অভিনেত্রীদের পারিশ্রমিকের মধ্যে একটা গ্যাপ আছে। তবে তিনি বিশ্বাস করেন সময়ের সঙ্গে সঙ্গে এই দূরত্ব মিটে যাবে। বিদ্যা বালানকে শেষবার দেখা গেছে সুরেশ ত্রিবেণীর ছবি ‘জলসা’তে । সেখানে তিনি একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন। এই ছবিতে তার সঙ্গে ছিলেন শেফালী শাহ, মানব কল, প্রমুখ। তাঁকে আগামীতে প্রতীক গান্ধীর সঙ্গে একটি ছবিতে দেখা যাবে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত