আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে: তারিখ, স্থান, অতিথি, পোশাক সবই চূড়ান্ত

সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে: তারিখ, স্থান, অতিথি, পোশাক সবই চূড়ান্ত

কয়েক বছর ধরেই মনের লেনাদেনা চলছিলো। গোপন প্রেমের কিছু ঝলক বিভিন্ন সময়ে এসেছে গণমাধ্যমের পাতায়, হয়েছিলো সোশ্যাল মিডিয়ার ভাইরাল টপিক। তবে আর ডুবে ডুবে জল খাওয়া নয়, একেবারে অবগাহন। হ্যাঁ, বিয়ের মাধ্যমে নতুন জীবন শুরু করতে যাচ্ছেন তারা।

বলা হচ্ছে, বলিউডের এই সময়ের তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির কথা। আগামী ৬ ফেব্রুয়ারি তারা বিয়ে করতে চলেছেন। এমনটাই দাবি ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোর।

৪ ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের আয়োজন। জমকালো অনুষ্ঠানের জন্য প্রায় সব প্রস্তুতি সম্পন্ন। বিয়ের ভেন্যু হিসেবে ঠিক করা হয়েছে রাজস্থানের বিখ্যাত নগর জয়সালমেরে অবস্থিত ঐতিহাসিক সূর্যগড় প্রাসাদকে। বিয়েতে ১০০ থেকে ১২৫ জন অতিথি থাকবেন। এর মধ্যে সিদ্ধার্থ-কিয়ারার পরিবারের সদস্যরা তো থাকছেনই, সঙ্গে বলিউডের করন জোহর, শহীদ কাপুর, মিরা রাজপুত, মনিশ মালহোত্রাসহ তাদের কাছের মানুষেরা হাজির হবেন।

জয়সালমেরের সেই প্রাসাদে অতিথিদের থাকার জন্য ৮০টি কক্ষ বুক করা হয়েছে। তাদের আনা-নেওয়ার জন্য থাকছে ৭০টি গাড়ি। এর মধ্যে মার্সিডিজ বেঞ্জ, জাগুয়ার, বিএমডব্লিউর মতো বিলাসবহুল গাড়ির সংখ্যাই বেশি।

এদিকে বিয়ের জন্য সিদ্ধার্থ-কিয়ারার পোশাকও চূড়ান্ত হয়ে গেছে। কদিন আগেই ডিজাইনার মনিশ মালহোত্রার বাড়িতে যেতে দেখা গেছে কিয়ারাকে। বিয়ের পোশাকের জন্যই যে তিনি সেখানে গেছেন, তা বুঝতে দেরি হয়নি কারোর। উল্লেখ্য, সিদ্ধার্থ ও কিয়ারা জুটি বেঁধে ‘শেরশাহ’ সিনেমায় অভিনয় করেছিলেন। ২০২০ সালে মুক্তি পাওয়া এই ছবিতে কাজ করতে গিয়েই তাদের প্রেমের সূত্রপাত। এরপর একসঙ্গে দেশ-বিদেশে অবকাশযাপন, বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার সুবাদে তাদের প্রেমের খবর প্রকাশ্যে আসে।

 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত