আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

আমাকে ব্যবহার করে ইন্ডাস্ট্রিতে এন্ট্রি নিতে চায়, স্বামীর বিরুদ্ধে রাখির অভিযোগ

আমাকে ব্যবহার করে ইন্ডাস্ট্রিতে এন্ট্রি নিতে চায়, স্বামীর বিরুদ্ধে রাখির অভিযোগ

'ওকে আর লাইমলাইট দেবেন না। আদিল আমাদের বিয়ের ফায়দা লুটছে। ও আমাকে ব্যবহার করে ইন্ডাস্ট্রিতে এন্ট্রি নিতে চেয়েছিল।’ বৃহস্পতিবার জিমে গিয়ে পাপারাজ্জিদের সামনে এভাবে নিজের স্বামীকে নিয়ে বলছিলেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত।

নিজের চেয়ে ৬ বছরের ছোট প্রেমিক আদিল ডুরানিকে বিয়ে করেছেন রাখি। গত মাসের মাঝামাঝি সময়ে এ জুটির গোপন বিয়ের খবর প্রকাশ্যে আসে। প্রথমে আদিল বিয়ের কথা অস্বীকার করেন আদিল। পরে বলিউড ভাইজান সালমান খানের ফোনে রাখিকে স্ত্রী হিসেবে মেনে নিয়ে সংসারও শুরু করেন। এবার এই আদিলের বিরুদ্ধে পরকিয়ার অভিযোগ আনল রাখি। বললেন— পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন আদিল।

পাপারাজ্জিদের রাখি বলেন— ‘আদিলের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে। আদিল এক নাম্বারের মিথ্যুক। কোরআন ছুঁয়ে আমাকে বলেছিল, ওই মেয়েটাকে ব্লক করে দেবে। কিন্তু এখনো করেনি। বরং মেয়েটির সঙ্গে কথা বলে। ওই মেয়ে এখন আদিলকে ব্ল্যাকমেইল করছে। কারণ, নোংরামীর প্রমাণ মেয়েটির কাছে আছে।’

সাংবাদিকদের কড়া বার্তা দিয়ে রাখি বলেন, ‘আপনারা আদিলের সাক্ষাৎকার নিয়ে ওকে আর সেলিব্রিটি বানাবেন না। সেটা করলে আমি এই জিমে আসা বন্ধ করে দেব। আমার সঙ্গে কথা বলতে পারবেন না।’ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া রাখির বিয়ের সার্টিফিকেটে জানা যায়, প্রেমের সম্পর্কে জড়ানোর তিন মাসের মাথায় বিয়ে করেছেন রাখি-আদিল। গত বছরের জুলাই মাসে দুবাইয়ে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ জন্য নাম পরিবর্তন করে হয়েছেন রাখি সাওয়ান্ত ফাতিমা। ধারণা করা হচ্ছে, ইসলাম ধর্ম গ্রহণ করে আদিলকে বিয়ে করেছেন রাখি।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত