আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

স্ত্রীর অভিযোগে নওয়াজের কাছে আদালতের নোটিশ

স্ত্রীর অভিযোগে নওয়াজের কাছে আদালতের নোটিশ

আগেই তাঁর বিরুদ্ধে স্ত্রী একাধিক অভিযোগ করেছিলেন। এবারে সেই অভিযোগের ভিত্তিতে মুম্বাইয়ের একটি আদালত বলিউডের শক্তিমান অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকিকে নোটিশ পাঠালেন। নওয়াজ়ের স্ত্রী আলিয়া সিদ্দিকি পুলিশকে অভিযোগ করেন যে, তাঁকে খাবার দেওয়া হচ্ছে না! এমনকি ব্যবহার করতে দেওয়া হচ্ছে না শৌচাগার! বৈঠকখানার সোফাকেই আপাতত বিছানা হিসেবে ব্যবহার করছেন আলিয়া। আলিয়ার সেসব অভিযোগের ভিত্তিতে এবার আদালত নওয়াজ়কে নোটিশ পাঠিয়েছেন।

আনন্দবাজার পত্রিকার এক খবরে বলা হয়, সম্প্রতি আলিয়া সমাজমাধ্যমে বেশ কিছু ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে- বিলাসবহুল বাড়িতে এক কোণে সন্তানদের সঙ্গে রয়েছেন তিনি। বাথরুমে যেতে গেলে নারী নিরাপত্তাকর্মী এসে বাধা দিচ্ছেন আলিয়াকে। আলিয়ার আইনজীবী রিজওয়ান সিদ্দিকিও বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখে খুলেছেন।

অন্য দিকে, নওয়াজের মা মেহেরুন্নিসা সিদ্দিকি পুত্রবধূর বিরদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, আলিয়া বলপূর্বক বাড়িতে প্রবেশ করেছেন। এমনকি, আলিয়া নওয়াজের স্ত্রী নন বলেও দাবি করেছেন তিনি। এই প্রসঙ্গে আলিয়ার আইনজীবী জানান, অনুপ্রবেশের কোনও প্রশ্নই নেই, কারণ ওরা স্বামী-স্ত্রী। শ্বশুরবাড়িতে স্ত্রী থাকলে তাকে অনুপ্রবেশ বলা যায় না বলেও জানিয়েছেন তিনি।

২০২০ সালে নওয়াজ এবং তাঁর পরিবারের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন আলিয়া। জানিয়েছিলেন, স্বামী কোনও দিন গায়ে হাত না তুললেও তাঁর ভাই শামাশ সিদ্দিকির কাছে মারপিটের শিকার হয়েছিলেন তিনি। তার পর থেকেই আলাদাই থাকতেন তাঁরা। কিন্তু মত পাল্টান আলিয়া। ২০২১ সালে নওয়াজের সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত বাতিল করেন আলিয়া। কিন্তু বছর ঘুরতে না ঘুরতে ফের তাঁদের দাম্পত্য কলহ চর্চার কেন্দ্রে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত