আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

আজ থেকে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে ‘মায়ার জঞ্জাল’

আজ থেকে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে ‘মায়ার জঞ্জাল’

দীর্ঘ বিরতির পর ফের একসঙ্গে দুই বাংলায় মুক্তি পাচ্ছে কোনও সিনেমা। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) মুক্তি পাচ্ছে যৌথ প্রযোজনায় নির্মিত ‘মায়ার জঞ্জাল’।

‘ফড়িং’খ্যাত ইন্দ্রনীল রায়চৌধুরী পরিচালিত এই ছবির মাধ্যমে ১৯ বছর পর আবারও বড় পর্দায় ফিরছেন ঢাকাই অভিনেত্রী অপি করিম। তার বিপরীতে আছেন ওপার বাংলার অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। মুক্তি উপলক্ষে গত ২০ ফেব্রুয়ারি ঢাকার সনি স্কয়ারে স্টার সিনেপ্লেক্সে ছবিটির বিশেষ প্রদর্শনীতে অংশ নিতে ঢাকায় এসেছিলেন ঋত্বিক।

অতিথি তালিকায় দেশের বিভিন্ন অঙ্গনের তারকারা ছিলেন এই বিশেষ প্রদর্শনীতে। দুর্দান্ত অভিনয়, চমৎকার গল্প গাঁথুনি এবং নির্মাণের ভূয়সী প্রশংসা করেছেন তারা। শুধু বাংলাদেশ নয় মুক্তি উপলক্ষে ২২ ফেব্রুয়ারি কলকাতার নন্দনে ছবিটির আরেকটি বিশেষ প্রদর্শনী হয় বলে জানিয়েছেন ছবিটির প্রযোজক জসীম আহমেদ। তিনি বলেন, ‘বাংলাদেশে বিশেষ প্রদর্শনীর পর কলকাতার নন্দনেও ছবিটির বিশেষ প্রদর্শনী ও মিট দ্য প্রেস হয়। সেখানে অভিনয়শিল্পী সোহেল মণ্ডল, ঋত্বিক চক্রবর্তী, ব্রাত্য বসু, চান্দ্রেয়ী ঘোষ, কমলিকা ব্যানার্জি এবং পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরী উপস্থিত ছিলেন।’

প্রযোজনা প্রতিষ্ঠান ভিউজ অ্যান্ড ভিশনস জানিয়েছে, আজ (২৪ ফেব্রুয়ারি) থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার প্রেক্ষাগৃহে উপভোগ করা যাবে ‘মায়ার জঞ্জাল’। স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী, কেরানীগঞ্জের লায়নস, নারায়ণগঞ্জের সিনেস্কোপ, চট্টগ্রামের সুগন্ধা ও সিলভার স্ক্রিন, সাভারের সেনা অডিটোরিয়াম, বগুড়ার মধুবন, সিরাজগঞ্জের রুটস, ময়মনসিংহের ছায়াবাণী, খুলনার লিবার্টি এবং শঙ্খ প্রেক্ষাগৃহে এর প্রদর্শনী চলবে। একই ভাবে আজ (২৪ ফেব্রুয়ারি) থেকে ছবিটি দেখতে পারবেন পশ্চিমবঙ্গের দর্শকরাও। সেখানকার বেশিরভাগ মাল্টিপ্লেক্সে ছবিটি মুক্তি পাচ্ছে।

২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় অপি করিমের। এতে দারুণ অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছেন তিনি। ১৯ বছর পর আবারও রুপালি পর্দায় নিজেকে দেখতে মুখিয়ে আছেন জনপ্রিয় এই তারকা। এজন্য তার মধ্যে এখন বেশ উচ্ছ্বাস কাজ করছে। ইন্দ্রনীল রায়চৌধুরী ও ঋত্বিক চক্রবর্তীর সম্মিলন এবং দারুণ গল্প ও চরিত্রের জন্য ‘মায়ার জঞ্জাল’ দিয়ে চলচ্চিত্রে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন অপি করিম। এতে তার চরিত্রের নাম সোমা। স্বামী ও একমাত্র সন্তানকে নিয়ে মেয়েটির সংসার। স্বামী বেকার। এ কারণে সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াতে একটি বাসায় কেয়ারটেকারের চাকরি নেয় সে।

সোমার স্বামী চাঁদু চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী। গণেশ বাবু চরিত্রে ব্রাত্য বসু, বিউটির ভূমিকায় চান্দ্রেয়ী ঘোষ এবং সত্য চরিত্রে আছেন সোহেল মণ্ডল। এছাড়াও দেখা যাবে কলকাতার পরাণ বন্দ্যোপাধ্যায়, ওয়াহিদা মল্লিক জলি, শাঁওলি চট্টোপাধ্যায়, দীপক হালদার, জয়দীপ মুখার্জি, অমিত সাহা ও কমলিকা ব্যানার্জিকে। এর শুটিং হয়েছে ঢাকা ও কলকাতায়।

কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প অবলম্বনে চিত্রনাট্য লিখেছেন পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরী নিজেই। ২০১৩ সালে ‘ফড়িং’ ছিল তার পরিচালিত প্রথম চলচ্চিত্র। এরপর টেলিভিশন চ্যানেলের জন্য চলচ্চিত্র ‘একটি বাঙালি ভূতের গপ্পো’ এবং ‘ভালোবাসার শহর’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য ছবি পরিচালনা করেন তিনি। দুটিতেই অভিনয় করেছেন জয়া আহসান।চীনের মর্যাদাসম্পন্ন সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ডের অফিসিয়াল সিলেকশনে ‘মায়ার জঞ্জাল’ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। এরপর মস্কো, ইন্দোনেশিয়া, ইতালি, লন্ডন ও ঢাকার বিভিন্ন উৎসবে অংশ নিয়ে পুরস্কার পেয়েছে ছবিটি।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত