আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

আমেরিকায় প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে রবীন্দ্র উৎসব

আমেরিকায় প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে রবীন্দ্র উৎসব

ছবি: এলএবাংলাটাইমস

নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে উত্তর আমেরিকা রবীন্দ্র উৎসব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শনকে তুলে ধরতে এবং নতুন প্রজন্মের কাছে তাঁকে পৌঁছে দিতে আগামী ৬ ও ৭ মে এ উৎসব হবে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার সিরডাপে রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ ইউএসএর উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, রবীন্দ্রনাথকে নিয়ে যেকোনো আয়োজনই আনন্দ দেয়। জীবনের সব ক্ষেত্রেই রবীন্দ্রনাথের বিচরণ আছে। নানা জায়গা থেকে এ উৎসবে মানুষ যোগ দেবে। তিনি আশা করেন, এখান থেকে মানুষ কিছু না কিছু উপকৃত হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উত্তর আমেরিকা রবীন্দ্র উৎসব ২০২৩–এর প্রধান উপদেষ্টা অধ্যাপক জিয়াউদ্দীন আহমেদ। তিনি বলেন, দুদিনের উৎসবে বাংলাদেশি আমেরিকান শিল্পীরা রবীন্দ্রনাথ ঠাকুরকে শৈল্পিকভাবে তুলে ধরবেন তাঁদের চারুশিল্পের মাধ্যমে। অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের আঁকা ছবির প্রদর্শনীও হবে। এ ছাড়া সেমিনার, গান, নাটকের আয়োজনও থাকবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, এ উৎসবে উত্তর আমেরিকার তিনটি দেশ—কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র থেকে লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী ও রবীন্দ্রানুরাগীরা অংশ নেবেন। নিউইয়র্কের নন্দনকানন বলে পরিচিত জ্যামাইকা পারফরমিং আর্টস সেন্টারে এ উৎসব আয়োজিত হবে।

উৎসবের উদ্বোধন করবেন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। এ ছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের বংশধর এবং শিল্প-ইতিহাসবিদ সুন্দরম ঠাকুরসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিকে উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত