আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

লাগাতার ফ্লপ, মুখ খুললেন অক্ষয়

লাগাতার ফ্লপ, মুখ খুললেন অক্ষয়

বিপুল প্রচারণা শেষে মুক্তি পেয়েছে বলিউড তারকা অক্ষয় কুমার ও ইমরান হাশমি অভিনীত নতুন সিনেমা ‘সেলফি’। গেলো ২৪ ফেব্রুয়ারি মুক্তি পায় ছবিটি। কিন্তু প্রথম দিনেই বক্স অফিসে বেহাল দশা। মাত্র আড়াই কোটি রুপি আয় করতে সক্ষম হয়েছে ছবিটি। দ্বিতীয় দিনেও আড়াই থেকে তিন কোটি রুপি আয় করেছে বলে দাবি ভারতীয় গণমাধ্যমের।

সহজেই অনুমান কর যায়, ‘সেলফি’ ছবিটি ফ্লপের খাতায় নাম লেখাচ্ছে। কেননা এর বাজেট ৮০ কোটি রুপি। বক্স অফিস বিশ্লেষকদের মতে, ছবিটি সর্বসাকুল্যে ২০-২৫ কোটি রুপি আয় করতে পারে। সে হিসেবে এটি অক্ষয়ের সাম্প্রতিক সময়ের অন্যতম বড় ফ্লপ হতে যাচ্ছে। এই নিয়ে টানা ৫টি ছবি ফ্লপ যাচ্ছে অক্ষয়ের। ২০২২ সালের ‘বচ্চন পাণ্ডে’ দিয়ে শুরু হয়েছে তার ফ্লপের মিছিল। এরপর একে একে তালিকায় যুক্ত হয়েছে ‘সম্রাট পৃথ্বীরাজ’, ‘রক্ষা বন্ধন’, ‘রাম সেতু’ এবং সর্বশেষ ‘সেলফি’।

লাগাতার ফ্লপের বিষয়ে মুখ খুললেন অক্ষয় কুমার। ব্যর্থতার দায় নিজের কাঁধেই নিয়েছেন অভিনেতা। তিনি বলেন, ‘এটা আমার সঙ্গে প্রথমবার হচ্ছে না। আমার ক্যারিয়ারের একটা সময় এক টানা ১৬টা ছবি ফ্লপ হয়েছিল। এরপর এমন একটা সময় গেছে যখন আমার পরপর ৮টা ছবি বক্স অফিসে চলেনি। এখন আবার টানা কয়েকটি ছবি বক্স অফিসে চলল না। এটা সম্পূর্ণ আমার ভুলের জন্যই হচ্ছে। দর্শক বদলে গেছে। ফলে সেই অনুযায়ী নিজেকে বদলাতে হবে। নতুন করে শুরু করতে হবে, কারণ দর্শকরা নতুন কিছু দেখতে চাইছে।’

এই ব্যর্থতা থেকে শিক্ষা নিচ্ছেন অক্ষয়। তার ভাষ্য, ‘এটা একটা বড় অ্যালার্ম। যদি আপনার ছবি না চলে, তাহলে সেটা আপনার ভুল। যখন লাগাতার আপনার ছবি ফ্লপ করতে থাকে, তখন তার অর্থ হল আপনার নিজেকে বদলাতে হবে। আমি চেষ্টা করছি। আমি তো এখন এটাই করতে পারি।’ অক্ষয় মনে করেন, ছবি ফ্লপ হওয়ার পেছনে দর্শকের দোষ নেই। তার সরল মন্তব্য, ‘দর্শককে দায়ী করবেন না। এটা শতভাগ আমার দোষ। আমি ভুল ছবি বাছাই করেছি, এখানে দর্শকদের কোনও দোষ নেই।’

উল্লেখ্য, রাজ মেহতা পরিচালিত ‘সেলফি’ ছবিতে আরও অভিনয় করেছেন নুসরাত ভারুচা, ডায়না পেন্টি প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে ধর্ম প্রোডাকশন, কেপ অব গুড ফিল্মস, পৃথ্বীরাজ প্রোডাকশন ও ম্যাজিক ফ্রেমস।

সূত্র: হিন্দুস্তান টাইমস


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত