আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

লোক গানের সুরকার সুভাষ চক্রবর্তী মারা গেছেন

লোক গানের সুরকার সুভাষ চক্রবর্তী মারা গেছেন

বহুল শ্রোতাপ্রিয় লোক গান ‘লাল পাহাড়ির দ্যাশে যা’ গানের সুরকার সুভাষ চক্রবর্তী শনিবার দুপুরে মারা গেছেন। ভারতীয় গণমাধ্যমকে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন পুত্র অপর্ণ চক্রবর্তী। ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কলকাতায় মারা গেছেন জনপ্রিয় লোকসংগীত শিল্পী সুভাষ চক্রবর্তী। তার বয়স হয়েছিল ৭১ বছর।

অর্পণ জানান, লিভার সিরোসিসের সমস্যায় ভুগছিলেন তার বাবা। ক্য়ানসারের একদম শেষ পর্যায়ে ছিলেন। শুরুতে অ্যাপোলো, এবং পরবর্তীতে পিয়ারলেস হাসপাতালে ভর্তি ছিলেন। গত কয়েকদিন ধরেই ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন ‘মরক পরবে’র স্রষ্টা। তবে শেষ রক্ষা হল না।

বাঁকুড়ার ভাদু, টুসু, ঝুমুরকে ভালোবেসে এই সংগীতের লোকগানকেই বেছে নিয়েছিলেন সুভাষ চক্রবর্তী। আর তাতেই পেয়েছিলেন আকাশছোঁয়া সাফল্য। বাঁকুড়ার বেলিয়াতোড় থেকে সুভাষ চক্রবর্তীর সুর ছড়িয়ে পড়েছিল বিশ্বের নানা প্রান্তের বাঙালিদের মাঝে।

প্রচুর গান লিখেছেন, সুরারোপ করেছেন, গেয়েছেন সুভাষ চক্রবর্তী। তার সুরারোপিত ‘লাল পাহাড়ির দ্যাশে যা’ গানটি বিপুল জনপ্রিয়তা লাভ করেছিল। ‘বাঁকুড়া মাটিকে পেণাম করি দিনে দুপুরে’সহ একাধিক জনপ্রিয় গানের স্রষ্টা লালমাটির এই ভূমিপুত্র।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত