আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

শাকিব খানের ‘মায়া’ নিয়ে মুখ খুললেন পূজা চেরি

শাকিব খানের ‘মায়া’ নিয়ে মুখ খুললেন পূজা চেরি

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের ‘গলুই’ সিনেমায় অভিয়ন করেছিলেন অভিনেত্রী পূজা চেরি।তারপরই দুজনের মধ্যে প্রেমের গুঞ্জন রটে ঢালিপাড়ায়।সেই গুঞ্জনের ঢালপালা আরো মেলতে থাকে যখন সরকারি অনুদানে ‘মায়া’ সিনেমায় নায়িকা হিসেবে পূজার নাম ঘোষণা করেন শাকিব খান।

তবে সম্প্রতি হঠাৎ পূজা চেরি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। ওই পোস্টে তিনি নিজের ভুল বুঝতে পেরে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কাছে ক্ষমা প্রার্থনা করেন। এরপর থেকেই অনুমান করা যাচ্ছিল যে শাকিব খানের ‘মায়া’ সিনেমা হারাচ্ছেন পূজা।এবার এ বিষয়ে মুখ খুললেন পূজা।তবে শাকিব এ বিষয়ে কোনো ঘোষণা দেওয়ার আগেই নিজেকে সিনেমাটি থেকে সরিয়ে নিলেন হালের এই ক্রেজ অভিনেত্রী।

রোববার সন্ধ্যা পৌনে সাতটায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক স্ট্যাটাসে পূজা লিখেছেন, ‘কিছু অনলাইনে দেখছি মায়া সিনেমায় আমার নাম। সবাইকে জানাচ্ছি, মায়া সিনেমা নিয়ে আমার সঙ্গে কোনো প্রকার চুক্তি হয়নি। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রাথমিকভাবে আমার সঙ্গে কথা হয়েছিল। কিন্তু আমি মায়া সিনেমাটি করছি না।’ পূজা আরও লেখেন, ‘যদি গল্প পছন্দ হয় তবে আমি অবশ্যই অভিনয় করব। আমার কাছে সহশিল্পীর থেকে গল্প বেশি গুরুত্বপূর্ণ।’

এর আগে গত ২০ ফেব্রুয়ারি এক ফেসবুক পোস্টে জাজের কাছে ক্ষমা প্রার্থনা করে পূজা লেখেন, ‘আমার ১৪ বছর বয়সে জাজ আমাকে নায়িকা হিসেবে লঞ্চ করে। আমি জাজেরই সৃষ্টি, জাজেরই মেয়ে। আগে মনে করতাম জাজ মানে শুধুই জাজ। কিন্তু আসলে জাজ মানে আবদুল আজিজ ভাইয়া, খোকন ভাইয়া, বাপ্পি ভাইয়া, মাহি আপু, ফারিয়া আপু, রোশান, সিয়াম, সৈকত নাসির ভাইয়া, রাফি ভাইয়াসহ আরও অনেকে মিলেই জাজ। আমার অল্প বয়সের কারণে আমি একটি ভুল করেছি। আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমাকে আপনাদের ছোট বোন ও সহকর্মী হিসেবে ক্ষমা করবেন।’

উল্লেখ্য, আবদুল আজিজের জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে ঢাকাই সিনেমায় নায়িকা হিসেবে পূজার অভিষেক। মাঝে শাকিব খানের ‘গলুই’ সিনেমার সূত্র ধরে জাজের সঙ্গে বিচ্ছেদ ঘটে পূজার। সম্প্রতি প্রকাশ্যে ক্ষমা চেয়ে পূজা ফিরে গেলেন তার পুরোনো ঘরে।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত