আপডেট :

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

এবার ধর্ষণের সেই ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিলেন প্যারিস হিলটন

এবার ধর্ষণের সেই ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিলেন প্যারিস হিলটন

১৭ বছর বয়সে কিভাবে ধর্ষণের শিকার হয়েছিলেন, এবার সেই ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিলেন মার্কিনি তারকা প্যারিস হিলটন। এর আগেও একবার একটি সাক্ষাৎকারে বিষয়টি প্রকাশ করেছিলেন, তবে এবার বর্ণনাসহ আরো একটি ভয়ংকর তথ্য দিয়েছেন তিনি।

সম্প্রতি ব্রিটিশ সাময়িকী গ্ল্যামার ‘ইউকে’-তে দেওয়া এক সাক্ষাৎকারে প্যারিস হিলটন ধর্ষণের শিকার হওয়ার কথা তুলে ধরে জানান, বন্ধুর সঙ্গে একটি শপিংমলে ঘুরতে গিয়ে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় তার। তখন ওই ব্যক্তি প্যারিস হিলটনকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানান।

প্যারিস হিলটন বলেন, তার (ওই ব্যক্তি) বাড়িতে যাওয়ার পর দেখি মদপান চলছে। না করার পরও আমাকে জোর করে খাইয়ে দেওয়া হয়। পরে বুঝেছিলাম পানীয়তে নেশা জাতীয় কিছু মেশানো ছিল। কয়েক ঘণ্টা পর জেগে উঠে বুঝতে পারি, আমি হেনস্তার শিকার হয়েছি। তিনি জানান, তাকে মাদক খাইয়ে ধর্ষণ করা হয়েছিল।শুধু তাই নয়, তার বয়স যখন ২০, তখন গর্ভপাতও করতে হয় তাকে! তবে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করলেও ওই ব্যক্তির নাম প্রকাশ করেননি প্যারিস।

এর আগে নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্যারিস হিলটন নিজের জীবনের ঘটে যাওয়া এই ঘটনার কথা জানান।তখন তিনি বলেছিলেন, ১৭ বছর বয়সে উটাহের প্রোভো ক্যানিয়ন বোর্ডিং স্কুলে পড়াকালে তিনি যৌন হেনস্তার শিকার হন। সেই ঘটনা নিয়ে অনেক দিন ট্রমার মধ্যে ছিলেন তিনি। এদিকে গত মাসেই প্রথমবারের মতো মা হওয়ার খবর জানান প্যারিস। তবে সারোগেসি পদ্ধতিতে পুত্রসন্তানের মা হয়েছেন বলে জানান তিনি।

সারোগেসি পদ্ধতিতে কেন মা হলেন- এর ব্যাখ্যাও দিয়েছেন প্যারিস। জানান, অল্প বয়সে গর্ভপাতের তিক্ত স্মৃতির কারণেই নিজের গর্ভে সন্তান ধারণের সাহস পাননি। এজন্য তিনি সারোগেসি পদ্ধতির আশ্রয় নিয়েছেন। প্যারিসের ভাষ্য, এটি (গর্ভপাত) এমন একটা বিষয়- যা নিয়ে আমি কথা বলতে চাই না। বয়স যখন মাত্র বিশের কোঠায়, তখন অন্তঃসত্ত্বা হওয়া, গর্ভপাত- এসবের জন্য আমি প্রস্তুত ছিলাম না।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত