আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

যে কারণে দক্ষিণি সিনেমায় নিষিদ্ধ হলেন জনপ্রিয় এই অভিনেত্রী

যে কারণে দক্ষিণি সিনেমায় নিষিদ্ধ হলেন জনপ্রিয় এই অভিনেত্রী

ক্যারিয়ারের শুরুর দিকে দক্ষিণি সিনেমায় বেশি অভিনয় করলেও হিন্দি ছবির দর্শকের কাছেও পরিচিত নাম ইলিয়ানা ডি’ক্রুজ। অনুরাগ বসুর ‘বরফি’ সিনেমায় বাঙালি নারীর চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এরপর তাঁকে দেখা যায় ‘রেইড’, ‘বাদশাহো’সহ বেশ কয়েকটি সিনেমায়। তবে তামিল সিনেমায় নিষিদ্ধ করা হয়েছে সুপরিচিত এই অভিনেত্রীকে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

২০০৬ সালে ‘দেবদতাসু’ দিয়ে তেলেগু সিনেমায় অভিষেক। এরপর থেকে তেলেগু সিনেমাতেই বেশি দেখা গেছে ইলিয়ানাকে। মাঝে করেছেন তামিল ও কন্নড় ছবিও। ২০১২ সালে সর্বশেষ তামিল সিনেমা করেন অভিনেত্রী, ‘নানবান’ নামে সে সিনেমাটি প্রশংসিত হয়েছিল। তবে সম্প্রতি নতুন একটি তামিল সিনেমায় অভিনয় করার কথা ছিল ইলিয়ানার। অভিযোগ উঠেছে, সেই সিনেমায় পারিশ্রমিক নিয়েও অভিনয় করেননি তিনি।

এ জন্য ছবিটির পরিচালক ইলিয়ানার বিরুদ্ধে অভিযোগ করেছেন। সে অভিযোগ আমলে নিয়েই তামিল সিনেমায় নিষিদ্ধ করা হয়েছে ইলিয়ানাকে। তামিল সিনেমায় ইলিয়ানাকে নিষিদ্ধ করা নিয়ে অনেক ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হলেও অভিনেত্রীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইলিয়ানাকে সর্বশেষ দেখা যায় হিন্দি সিনেমা ‘দ্য বিগ বুল’-এ। অভিষেক বচ্চনের সঙ্গে সেই সিনেমাটি মুক্তি পায় দুই বছর আগে। চলতি বছর দুই সিনেমায় দেখা যাবে ইলিয়ানাকে। যার একটি ‘আনফেয়ার অ্যান্ড লাভলি’র শুটিং শেষ। নাম ঠিক না হওয়া আরেকটি সিনেমার শুটিং চলছে এখন।

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় থাকলেও গণমাধ্যমের সঙ্গে খুব একটা কথা বলেন না ইলিয়ানা। বেশ কিছুদিন আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, সিনেমার মাধ্যমেই ভক্ত-দর্শকের সঙ্গে যোগাযোগ রাখতে চান। সাক্ষাৎকার দিতে গেলেও ব্যক্তিগত নানা প্রসঙ্গ উঠে আসে, যা তাঁর একেবারেই পছন্দ নয়।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত