আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

অস্কারের মঞ্চে কালো গাউনে নজরকাড়া দীপিকা

অস্কারের মঞ্চে কালো গাউনে নজরকাড়া দীপিকা

যে কোনও বড় অনুষ্ঠানের আগে বলিউড অভিনেত্রী দীপিকা কী পরবেন, সেই নিয়ে জল্পনা শুরু হয়ে যায় বেশ কয়েক দিন আগে থেকেই। এ বারও তার ব্যতিক্রম হয়নি। কান চলচ্চিত্র উৎসবের পর এ বার অস্কারের মঞ্চে দর্শকের মন জয় করে নিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। অস্কারের মঞ্চে কালো পোশাকে দীপিকার ঝলক মুগ্ধ করেছে দর্শকদের।

অস্কারের মঞ্চে দীপিকা পাড়ুকোন পরেছিলেন ভিতোঁর মারমেইড স্টাইলের কালো গাউন, হাতে কালো গ্লাভস। অভিনেত্রী এদিন বেছে নেন হিরার গয়না। চুল বেঁধেছিলেন মেসি বানে। খুব বেশি চড়া মেকআপ নয়, হালকা বেস, ন্যুড লিপস্টিক আর উইঙ্গড আইলাইনার দিয়েই দীপিকা সেরেছেন সন্ধ্যার সাজ।

অস্কারের রেড কার্পেটে ছবি তোলার জন্য এদিন পোজ দেন বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী। দীপিকার সেই ছবিগুলি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। অস্কারে এবারে পরিবেশক ছিলেন দীপিকা পাড়ুকোন। মঞ্চে এদিন রাজামৌলির ছবি 'আরআরআর'-এর নাটু নাটু গানটির লাইভ পারফরমেন্সের সময় ঘোষণাও করেন তিনি। ইতোমধ্যে 'বেস্ট অরিজিনাল সং' ক্যাটাগরিতে সেই 'নাটু নাটু' গান জিতে নিয়েছে অস্কার পুরস্কার।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার বিকেল ৫টায় লস অ্যাঞ্জেলেসের হলিউড ডলবি থিয়েটারে বসে হলিউডের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কারের আয়োজন অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ডসের ৯৫তম আসর।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত