আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

অনুরাগের বিরুদ্ধে বাঙালি অভিনেত্রীর ধর্ষণের অভিযোগ

অনুরাগের বিরুদ্ধে বাঙালি অভিনেত্রীর ধর্ষণের অভিযোগ

বলিউডের পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আগেই যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষ। তবে এ বার এই পরিচালকের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ এনেছেন যে, সকলেই নড়চ়়ড়ে বসেন। পায়েল নিজের ইনস্টাগ্রাম পাতায় লেখেন, অনুরাগ কাশ্যপ তাকে ধর্ষণ করেছেন।

পায়েলের কথায়, 'দক্ষিণে দু’জন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালকের সঙ্গে কাজ করেছি, তবু কেউ ছুঁয়ে দেখারও চেষ্টা করেননি। উল্টো দিকে, অনুরাগ কাশ্যপ কাজ না করেই ধর্ষণ করেছে আমাকে। আমার সঙ্গে দেখা করার তৃতীয় দিনেই আমাকে ধর্ষণ করে। তা হলে বলুন, কেন আমি দক্ষিণী ইন্ডাস্ট্রির সুনাম করব না।'

পায়েল বছর দুয়েক আগে এক টুইটে অনুরাগের শিকার- রিচা চড্ডা, মাহি গিল, হুমা কুরেশির মতো অভিনেত্রীদের নাম জানান। যদিও ওই তিন অভিনেত্রী এই ঘটনায় অনুরাগেরই পক্ষ নিয়েছেন। তিন জনেই একই সুরে বলেছেন, অনুরাগের কাছ থেকে কোনও রকম খারাপ ব্যবহার তাঁরা পাননি।

এ ঘটনার বছর দুয়েক কেটে যাওয়ার পর ফের সরব পায়েল। যদিও দিন কয়েক আগেই ইনস্টাগ্রামে হাতে লেখা ছোট্ট একটি অসমাপ্ত সুইসাইড নোটের ছবি পোস্ট করেন পায়েল। পাশাপাশি প্রশ্ন করেন, আচমকা মৃত্যু হলে দায়ী থাকবেন কে? অনেকেরই দাবি, এই মুহূর্তে অবসাদের মধ্যে দিয়ে যাচ্ছেন অভিনেত্রী। সেই কারণেই হয়তো তিনি এমন অসংলগ্ন পোস্ট দিচ্ছেন।





এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত