আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

যে কারণে হত্যার হুমকি থেকে মুক্তি পাচ্ছেন না সালমান

যে কারণে হত্যার হুমকি থেকে মুক্তি পাচ্ছেন না সালমান

লরেন্স বিষ্ণোই-এর বিস্ফোরক সাক্ষাৎকারের পর ইমেইলের মাধ্যমে ফের খুনের হুমকি পান সালমান খান। যেখানে বলা হয়, সালমান খানের চলমান নিরাপত্তা খানিক কমলেই খুন করা হবে তাকে! যার ফলে আরও বাড়ানো হলো বলিউড ভাইজানের নিরাপত্তা।

কিন্তু কেন জীবন নিয়ে এমন অনিশ্চয়তায় ভুগছেন বলিউডের সবচেয়ে প্রভাবশালী ভাইজান? বলিউডে তার কোনও শত্রু আছে বলেও শোনা যায় না সচরাচর, বরং যে কারও বিপদে বন্ধু হয়েই হাজির হন সালমান। যে কারণে অন্য খানদের চেয়েও আলাদা মর্যাদা রয়েছে সালমানের। অথচ সেই মানুষটিই একেরপর এক মৃত্যুর পরোয়ানা পাচ্ছেন আর জীবনটাকে জটিল করছেন নিরাপত্তার বেড়াজালে।

সম্প্রতি এই সুপারস্টারকে ফের খুনের হুমকি দেওয়ার কারণে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই, গোল্ডি ব্রার এবং অন্য একজনের বিরুদ্ধে IPC ধারা ৫০৬(২), ১২০(বি) এবং ৩৪-এর অধীনে অভিনেতার ঘনিষ্ঠ সহযোগীর মাধ্যমে বান্দ্রা থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে। নিউজ এজেন্সি এএনআই টুইট করেছে, সম্প্রতি অভিনেতা সালমান খানকে ইমেইলের মাধ্যমে হুমকি দেওয়ার পরে মুম্বাই পুলিশ তার বাড়ির বাইরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

জানা গেছে, ইমেইলটি রোহিত গর্গ নামে একজন পাঠিয়েছিলেন এবং উল্লেখ করেছিলেন যে, কানাডিয়ান গ্যাংস্টার গোল্ডি ব্রার সালমান খানের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলতে চান। এতে গ্যাংস্টার বিষ্ণোইয়ের সাম্প্রতিক সাক্ষাৎকারের কথাও উল্লেখ আছে, যেখানে বিষ্ণোই বলেছেন সালমানকে হত্যা করাই তার জীবনের অন্যতম লক্ষ্য।

এদিকে এ ঘটনায় লরেন্স ও গোল্ডির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এর আগে লরেন্স, যিনি আপাতত তিহার জেলের বাসিন্দা, এক সাক্ষাৎকারে বলেছিলেন, সালমানকে বিষ্ণোই সম্প্রদায়ের কাছে তাদের গ্রামের মন্দিরে গিয়ে ক্ষমা চাইতে হবে। অন্যথায় পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে। কারণ বিষ্ণোই সম্প্রদায় কৃষ্ণসার হরিণকে দেবতার মতো পূজো করে। সেই হরিণ মেরে বড় অন্যায় করেছেন সালমান খান। গোটা বিষ্ণোই সম্প্রদায়কে আঘাত দিয়েছেন এই হরিণ হত্যার মাধ্যমে।

১৯৯৮ সালে সালমান খানের ওপর যোধপুরে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিং চলাকালীন দুটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ উঠেছে। তাকে পাঁচ বছরের কারাদণ্ডও দেওয়া হয়েছিল এর জন্য। কিন্তু বিষ্ণোই সম্প্রদায় সেই সাজায় তৃপ্ত নয়, তাদের প্রত্যাশা সালমানের প্রকাশ্য ক্ষমা প্রার্থনা; না হয় হত্যা! তবে গত বছর গায়ক সিধু মুসেওয়ালার মৃত্যুর পর সালমান যখন হুমকির চিঠি পান, তখন থেকে তাকে এবং তার বাবা-গীতিকার সেলিম খানকে মহারাষ্ট্র সরকার নিরাপত্তা দিয়ে আসছে। গত বছর আত্মরক্ষার জন্য তাকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্সও দেওয়া হয়েছিল। বিষ্ণোই নিজেও জানিয়েছেন, নিরাপত্তা কমলেই তিনি সালমানকে মারার কথা ভাববেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত