আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

স্পঞ্জের মতো সব শুষে নেন কিয়ারা

স্পঞ্জের মতো সব শুষে নেন কিয়ারা

বিয়ের পর একান্তে একটু সময় কাটাবেন, সে ফুরসতও নেই। কাজে ব্যস্ত হয়ে পড়েছেন বলিউডের নবদম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। এই তো নতুন একটি ছবির কাজে হায়দরাবাদে উড়ে গেলেন বিটাউন রূপসী। নাম ঠিক হওয়া ছবিটির প্রাথমিক নাম ‘আরসি-ফিফটিন’।

নানা কারণেই ‘আরসি-ফিফটিন’ কিয়ারার জন্য বিশেষ ছবি। তাঁর ক্যারিয়ারের এটা প্রথম প্যান ইন্ডিয়া ছবি। আবার এটি পরিচালনা করছেন দক্ষিণের জনপ্রিয় পরিচালক এস শঙ্কর। তার ওপর ছবিতে কিয়ারার নায়ক দক্ষিণি সুপারস্টার রাম চরণ। সব মিলিয়ে দারুণ উত্তেজিত কিয়ারা, ‘এই ছবির গল্প আর আমার চরিত্র নিয়ে আমি এখনই বেশি কিছু বলতে পারব না। শুধু বলতে পারি যে এই ছবিকে ঘিরে আমি দারুণ রোমাঞ্চিত।’

তিনি আরও বলেন, ‘ছবিটি দর্শককে এক অন্য দুনিয়ায় নিয়ে যাবে। এক অন্য দুনিয়ার কাহিনি নিয়ে ছবিটা। আমরা সবাই জানি যে এস শঙ্কর তুখোড় পরিচালক। যেকোনো কাহিনি আর চরিত্রকে তিনি জীবনের থেকে বড় আকারে বানাতে পারেন। তিনি এক জাদুকরের মতো। তাঁর সঙ্গে কাজ করা মানে অনেক কিছু শেখার সুযোগ। আর নিজেকে আরও বেশি সমৃদ্ধ করা।’

কিয়ারা বলেন, ‘সেটে আমি একটা স্পঞ্জের মতো থাকি। আশপাশে যা ঘটছে, লক্ষ রাখি আর স্পঞ্জের মতো শুষে নিই। গত বছর নভেম্বরে এই ছবির কিছু অংশের শুটিং করেছিলাম।’ জানা গেছে, হায়দরাবাদে ছবির একটি গানের দৃশ্যের শুটিং করবেন কিয়ারা ও রাম চরণ। কিয়ারা আর রাম চরণ আগেও একসঙ্গে জুটি বেঁধে তেলেগু ছবিতে এসেছেন। কিন্তু এই প্রথম প্যান ইন্ডিয়া ছবিতে কিয়ারা আর রাম চরণকে একসঙ্গে দেখা যাবে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত