আপডেট :

        ২০২৮ অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতে বড় আর্থিক সংকট, ৫৯৫ মিলিয়ন ডলার ঘাটতি দেখাল এলএ২৮

        ৩০ ফুট ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ল পিয়ার, ক্যালিফোর্নিয়ার উপকূলে ভয়াবহ জলোচ্ছ্বাস

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

১৮ বছর পর দক্ষিণী ছবিতে শিল্পা

১৮ বছর পর দক্ষিণী ছবিতে শিল্পা

ক্যারিয়ারের শুরুতে বেশ কিছু দক্ষিণী ছবিতে অভিনয় করেছিলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠী। শেষ বার তাকে দেখা গিয়েছিল ডি রাজেন্দ্র বাবু পরিচালিত কন্নড় ভাষার ‘অটো শঙ্কর’ ছবিতে । এই সিনেমায় অভিনেতা উপেন্দ্রর সঙ্গে জুটি বেঁধেছিলেন শিল্পা। এরপর পেরিয়ে গেছে ১৮ বছর। এতদিন পর আবারও দক্ষিণী ছবিতে পা রাখতে চলেছেন শিল্পা।

খুব শিগগিরই ধ্রুব সারজা অভিনীত ‘কে ডি: দ্য ডেভিল’ ছবিতে দেখা যাবে শিল্পাকে। বুধবার এই ছবিতে অভিনেত্রীর লুক প্রকাশ্যে আসে। ছবিতে শিল্পার চরিত্রের নাম সত্যবতী।

নিজের লুকটি সমাজমাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করে শিল্পা লিখেছেন, ‘এই শুভ দিনে আমি আপনাদের সঙ্গে কেডির যুদ্ধক্ষেত্রের এক নতুন চরিত্রের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। ওর নাম সত্যবতী'। শিল্পা তার বিবৃতিতে বলেছেন,‘দুটো সাম্রাজ্যের মধ্যে যুদ্ধ লড়াই হয় এবং সব যুদ্ধেই একজন সত্যবতীর প্রযোজন আছে। নতুন এই চরিত্র নিয়ে আমি খুবই উৎসাহী'।

‘কেডি: দ্য ডেভিল’ ছবির বিষয় নিয়ে এখনই খুব বেশি তথ্য প্রকাশ করেননি নির্মাতারা। তবে সূত্রের দাবি, সত্তরের দশকে বেঙ্গালুরুর একটি বাস্তব ঘটনার প্রেক্ষাপটে তৈরি হচ্ছে এই ছবি। ছবিতে বলিউড থেকে শিল্পা ছাড়াও রয়েছেন সঞ্জয় দত্ত। নির্মাতার জানিয়েছেন, সব ঠিক থাকলে চলতি বছরেই মুক্তি পেতে পারে ছবিটি।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত