আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

রাজনীতির অঙ্গনেও পরিণীতি-রাঘবের প্রেমের আঁচ!

রাজনীতির অঙ্গনেও পরিণীতি-রাঘবের প্রেমের আঁচ!

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার প্রেমের আঁচ এখন দিল্লির রাজনীতিতেও। আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডার সঙ্গে অভিনেত্রীর প্রেম এখন ‘ওপেন সিক্রেট’। শোনা গিয়েছিল, ১০ এপ্রিল বাগদান পর্ব সারবেন দুজনে, তেমনটা না ঘটলেও এই দিন দারুণ সুখবর এসেছে রাঘবের জীবনে। জাতীয় দলের তকমা পেয়েছে আম আদমি পার্টি।

জাতীয় নির্বাচন কমিশনের তরফে এ যেন রাঘবকে বাগদানের রিটার্ন গিফট! আর এ কারণে বেজায় খুশি রাজ্যসভার ইতিহাসের সবচেয়ে তরুণ সাংসদ। কিন্তু রাজনীতি নিয়ে কথা বলতে গিয়েও উঠে এলো পরিণীতি প্রসঙ্গ।

এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, বাগদান আর বিয়ে নিয়ে প্রশ্ন করতেই রাঘবের মুখে এক গাল হাসি। তাকে জিজ্ঞাসা করা হয়, এবার রাজনীতি থেকে ফোকাস বদলে পরিণীতিতে নিয়ে আসুন। বিয়েটা কবে? শুনেই রাঘব চাড্ডার চটপট জবাব— ‘এটা নিয়ে পরে কথা হবে। আজ আম আদমি পার্টিকে সেলিব্রেট করার দিন। আমরা জাতীয় দলের মর্যাদা পেয়েছি। পরে একসময় এটা নিয়ে (বিয়ে) গোটা একটা সাক্ষাৎকার দেব।’

গত মাসেই মুম্বাইয়ে লাঞ্চ ডেটে একসঙ্গে লেন্সবন্দি হয়েছেন পরিণীতি-রাঘব। তার পর থেকেই দুজনের সম্পর্ক নিয়ে কাটাছেঁড়া শুরু। প্রেম নিয়ে খুব বেশি লুকোচুরি না করলেও প্রকাশ্যে সম্পর্ক নিয়ে এখনই মুখ খুলতে নারাজ দুজনে।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত