আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

আইরিশ রক ব্যান্ড দ্য স্ক্রিপ্টের গিটারিস্ট মার্ক শিহান মারা গেছেন

আইরিশ রক ব্যান্ড দ্য স্ক্রিপ্টের গিটারিস্ট মার্ক শিহান মারা গেছেন

জনপ্রিয় আইরিশ রক ব্যান্ড দ্য স্ক্রিপ্টের সহ-প্রতিষ্ঠাতা ও গিটারিস্ট মার্ক শিহান মারা গেছেন। আজ শনিবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, অসুস্থতাজনিত কারণে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মার্ক শিহান মারা যান বলে তার ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। শিহানের বয়স হয়েছিল ৪৬ বছর। ভোকালিস্ট ড্যানি ও'ডনোগহিউ ও ড্রামার গ্লেন পাওয়ারের সঙ্গে যৌথভাবে ২০০১ সালে 'দ্য স্ক্রিপ্ট' ব্যান্ডটি প্রতিষ্ঠা করেন মার্ক শিহান।

ব্যান্ডদলটির সামাজিক যোগাযোগ মাধ্যমের পেইজে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, মার্ক শিহান একজন দারুণ স্বামী, বাবা, ভাই, ব্যান্ড সদস্য ও বন্ধু ছিলেন। বিবৃতিতে ভক্তদের প্রতি শিহানের পরিবার ও তার ব্যান্ডদলের সদস্যদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখাতে অনুরোধ জানানো হয়েছে।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত