২০২৮ অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতে বড় আর্থিক সংকট, ৫৯৫ মিলিয়ন ডলার ঘাটতি দেখাল এলএ২৮
জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির বিয়ে করেছেন
বিয়ে করেছেন জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে মঙ্গলবার দুপুরে এ তথ্য দিয়েছেন তিনি নিজেই। তবে স্ত্রীর নাম-পরিচয় প্রকাশ করেননি এই কনটেন্ট ক্রিয়েটর।
বরের পোশাকে স্ত্রীর সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন সালমান। লিখেছেন, ‘সালমান মুক্তাদির-এর সমাপ্তি -৩০.০৪. ২০২৩। সারা জীবনের জন্য আমার প্রিয় স্ত্রী।’
ছবিগুলোর মন্তব্যের ঘরে নবদম্পতিকে শুভকামনা জানাচ্ছেন সালমানের অনুরাগীরা। দু’জনের সুন্দর ভবিষ্যত কামনা করছেন তারা। তবে কেউ কেউ এটা বিশ্বাস করতে পারছেন না। এর পেছনে অবশ্য কারণও আছে। ভিডিওতে সাধারণত অনুরাগীদের বোকা বানানোর জন্য প্রাঙ্ক বা মজা করে থাকেন সালমান। এই বিয়ের ছবিগুলো তেমনই প্রাঙ্ক কি না—সন্দেহ তাদের।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
নিউজ ডেক্স
শেয়ার করুন