আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

পরীমণি ফের রাজ-মিমকে চাইলেন

পরীমণি ফের রাজ-মিমকে চাইলেন

শরিফুল রাজ ও মিম জুটি হয়ে উপহার দিয়েছেন ‘পরাণ’ এর মত সুপারহিট সিনেমা। সিনেমাটির সাফল্যের পর নির্মাতাদের কাছে চাহিদা বাড়ে এ জুটির। বেশ কিছু ছবির প্রস্তাবও পান তারা। এরপর ‘দামাল’ নামে একটি সিনেমা মুক্তি পায় তাদের। এই সিনেমার পর পরই রাজের সঙ্গে মিমকে জড়িয়ে স্ট্যাটাস দেন পরীমণি। ফলে সিদ্ধান্ত বদলান মিম। জানিয়ে দেন রাজের সঙ্গে আর কোনো ছবিতে অভিনয় করবেন না তিনি। করেও নি।

সে সময় মিম জানিয়েছিলেন, ‘গল্পের প্রয়োজনে ছবিতে কতগুলো রোমান্টিক দৃশ্য থাকতে পারে। এখন রাজের সঙ্গে এসব দৃশ্য করতে গেলে তাদের পরিবারে আবার অবিশ্বাস তৈরি হবে, ঝামেলা তৈরি হবে। তাই তার সঙ্গে অভিনয় না করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি।

যেই পরীমণির জন্য রাজ-মিম জুটির অবসানের অভিযোগ উঠ সেই পরীমণিই স্বামীকে নিয়ে একটি ‘টক শো’-এর অতিথি হিসাবে এসে বললেন, মিমের সঙ্গে শরিফুলের জুটি ভাঙার নেপথ্যে তার কোনা ভুমিকা নেই।

সেখানে পরীমণিকে প্রশ্ন করা হয় তবে কি তার জন্যই ভেঙে গেল শরিফুল ও মিমের জুটি? তা শুনে নায়িকার স্পষ্ট উত্তর, ’এগুলো সম্পূর্ণ বাজে কথা। তা ছাড়া মিম হঠাৎ করে এক দিন বলে দিল, সে আর কাজ করবে না শরিফুলের সঙ্গে। সেটা তো কোনও সমাধান নয়।’

নায়িকা আরও জানান, মিম যত না শরিফুলের ঘনিষ্ঠ ছিলেন, তার চেয়েও বেশি ঘনিষ্ঠ ছিলেন তার। পরীমণি চান তারা আবারও একসঙ্গে কাজ করুন। কারণ পর্দার সামনে তাদের জুটি পরীমণির ভীষণ প্রিয়। এই কথোপকথন চলাকালীন শরিফুল অবশ্য পুরো চুপ ছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত