আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

অস্কারজয়ী সংগীত পরিচালক এআর রহমানের বিরুদ্ধে চুরির অভিযোগ

অস্কারজয়ী সংগীত পরিচালক এআর রহমানের বিরুদ্ধে চুরির অভিযোগ

অস্কারজয়ী সংগীত পরিচালক এআর রহমানের সময়টা ভালো যাচ্ছে না। দিন কয়েক আগে পুনেতে মাঝপথে তার কনসার্ট বন্ধ করে দেয় পুলিশ। এবার তার বিরুদ্ধে সুর চুরির অভিযোগ আনলেন দিল্লির শিল্পী উস্তাদ ওয়াসিফুদ্দিন থাগর। ওয়াসিফুদ্দিনের দাবি, তার বাবা-চাচার সুর নকল করেছেন এআর রহমান। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

সম্প্রতি মুক্তি পেয়েছে ঐশ্বরিয়া রায় অভিনীত ‘পোন্নিইন সেলভান ২’। মুক্তির পর এ পর্যন্ত ছবিটি ঘরে তুলেছে প্রায় ২৫০ কোটি রুপি। এই সিনেমার সংগীতায়োজনের দায়িত্ব ছিল এ আর রহমানের কাঁধে। সিনেমার ‘বীরা রাজা বীরা’ গানের সুর নিয়ে অভিযোগ ওয়াসিফুদ্দিনের। তিনি জানান, এই গানের সুর আর তার বাবা-চাচার শিব বন্দনার সুর এক, শুধু পরিবর্তন আনা হয়েছে গানের পরিবেশনে।

ওয়াসিফুদ্দিন এই অভিযোগ এনে পুলিশের কাছে যাননি। তিনি চিঠি লিখেছেন কণ্ঠশিল্পীর কাছে। চিঠিতে তিনি জানিয়েছেন, এই সুর ব্যবহারের জন্য আমার পরিবার থেকে অনুমতি নেওয়া উচিত ছিল এ আর রহমানের। অনুমতি চাইলে আমি অনুমতি দিতাম, কিন্তু তা তারা করেননি। অভিযোগটি নিয়ে এ আর রহমানের বক্তব্য পাওয়া যায়নি।

তবে তার এই অভিযোগের জবাব দিয়েছে সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মাদ্রাজ টকিজ। তারা বলছেন, ওয়াসিফুদ্দিনের এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তিনি সস্তা প্রচার ও টাকার জন্য এই ধরনের অপপ্রচার করছেন। নির্মাতারা বলছেন— ‘বীরা বীরা’ গানটি ত্রয়োদশ শতাব্দীর নারায়ণ পণ্ডিতাচারিয়ানের কম্পোজিশন থেকে নিয়েছেন। গত ২৮ এপ্রিল মুক্তি পেয়েছে মণি রত্নম পরিচালিত ছবিটি।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত