আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

সুধাংশুর চোখ দিয়ে দর্শক আমাকে নতুন এক চরিত্রে দেখবেন: জাহ্নবী

সুধাংশুর চোখ দিয়ে দর্শক আমাকে নতুন এক চরিত্রে দেখবেন: জাহ্নবী

‘মিলি’ আর ‘গুঞ্জন সাক্সেনা’র পর আবারও ভিন্নধর্মী একটি চরিত্রে অভিনয় করতে চলেছেন জাহ্নবী কাপুর। গত বুধবার এক বিবৃতিতে শ্রীদেবীকন্যা বলেছেন, ‘সুধাংশু সারিয়ার ‘উলঝ’ ছবির প্রস্তাব পাওয়ার পর থেকেই আমি আর্কষণ বোধ করছি।

কারণ, অভিনয়শিল্পী হিসেবে সব সময় এমন চিত্রনাট্যের সন্ধানে থাকি, যা আমাকে আমার স্বচ্ছন্দের দুনিয়ার বাইরে টেনে বের করে নিয়ে আসবে। এই ছবিতে এমন এক চরিত্রে অভিনয় করছি, যা আইএফএসের (ইন্ডিয়ান ফরেন সার্ভিসেস) দুনিয়া ঘিরে আবর্তিত হয়েছে।’

নিজের চরিত্র প্রসঙ্গে জাহ্নবী আরও বলেন, ‘ছবির নামের মতোই এর গল্পে আর আমার চরিত্রে অনেকগুলো স্তর এবং আবেগ আছে। একদিকে আমার জন্য এটা চ্যালেঞ্জিং, আবার আমাকে ভীষণভাবে উত্তেজিতও করছে।

সুধাংশুর চোখ দিয়ে দর্শক আমাকে নতুন এক চরিত্রে দেখবেন ভেবেই আমি রোমাঞ্চিত। এই ছবির মাধ্যমে আবার একদল তুখোড় অভিনেতার সঙ্গে কাজ করা হবে। সত্যি বলতে, আমার আর তর সইছে না। আর জংলি পিকচার্সের মতো স্টুডিওর সঙ্গে প্রথমবার কাজ করতে চলেছি।’

জাতীয় পুরস্কারজয়ী পরিচালক সুধাংশু সারিয়া ‘উলঝ’ ছবির প্রসঙ্গে বলেছেন, ‘আমরা এক বাস্তব আর সাহসী কাহিনিকে পর্দায় তুলে ধরব। ছবিটি পরিচালনা করব ভেবেই আমি আন্দোলিত। জাহ্নবী কাপুর এই ছবির হৃৎস্পন্দন।’

এ মাসের শেষের দিকে ‘উলঝ’–এর শুটিং শুরু হবে। এই দেশাত্মবোধক থ্রিলারধর্মী ছবিতে জাহ্নবী ছাড়া আছেন গুলশন দাবৈয়া, রাজেশ তৈলাঙ্গ, রোশন ম্যাথিউ, শচিন খেড়েকর, মিইয়াং চ্যাং, রাজেন্দ্র গুপ্তা এবং জিতেন্দ্র যোশির মতো অভিনেতাও।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত