আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

শহীদ মিনারে নায়ক ফারুককে শেষ শ্রদ্ধা

শহীদ মিনারে নায়ক ফারুককে শেষ শ্রদ্ধা

এর আগে বহুবার তিনি শহীদ মিনার প্রাঙ্গণে এসেছিলেন। শ্রদ্ধা জানিয়েছিলেন ভাষা শহীদদের প্রতি। কিন্তু আজ মঙ্গলবার (১৬ মে) এলেন নিথর দেহে। আজ তিনি শ্রদ্ধা জানাননি, বরং তাকেই ভালোবাসা-শ্রদ্ধায় শেষ বিদায় জানাতে ভিড় করেছে মানুষ।

বলা হচ্ছে সদ্য বিদায় নেওয়া কিংবদন্তি চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের কথা। সোমবার (১৫ মে) সকালে সিঙ্গাপুরে মারা গেছেন তিনি। এক দিন পর মঙ্গলবার (১৬ মে) সকালে তার মরদেহ ঢাকায় এসে পৌঁছেছে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে এদিন বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় ফারুকের মরদেহ।

এ সময় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরীর পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও ফারুককে শ্রদ্ধা জানাতে বিভিন্ন রাজনৈতিক দল, নাট্যদল, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বিশিষ্ট রাজনীতিক, সিনেমার তারকা ছাড়াও ভিড় করেন অগণিত সাধারণ মানুষ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শ্রদ্ধা জানাতে এসে বলেছেন, ‘রাজনৈতিক বিশ্বাসে, আচরণে, কর্মকাণ্ডে তিনি একচুলও তার আদর্শ থেকে নড়েননি। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গেছেন। আদর্শের প্রশ্নে তিনি ছিলেন অবিচল, পাহাড়ের মতো অটল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে পুরস্কৃত করেছেন, জাতীয় সংসদে গুলশান আসনে মনোনয়ন দানের মাধ্যমে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, তিনি এলাকাবাসীর জন্য কিছু করার সময় পাননি। অনেক দিন তিনি সিঙ্গাপুরের হাসপাতালে কোমায় ছিলেন। কিছু দিন আগে তার গলার স্বর টেলিফোনে শুনতে পেলাম। আমরা ভেবেছি, তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন। কিন্তু তিনি ফিরে এসেছেন, মরদেহ হয়ে। তার থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। বিশেষ করে আদর্শের প্রশ্নে তিনি সংকটেও দিশেহারা হননি।’

নায়ক ফারুকের পুত্র রওশন হোসেন পাঠান শরৎ বলেন, ‘আপনারা আমার বাবাকে শেষবারের মতো সম্মান জানাতে এসেছেন। এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন, তাকে মাফ করে দেবেন। দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন।’

শহীদ মিনারে ফারুকের মরদেহ রাখা হয় দুপুর পৌনে ১টা পর্যন্ত। এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে এই শ্রদ্ধাপর্ব শেষ হয়। এরপর নিথর ফারুককে নেওয়া হবে তার প্রাণের কর্মস্থল এফডিসিতে। সেখানে বাদ জোহর অভিনেতাকে শ্রদ্ধা জানাবেন চলচ্চিত্রের মানুষেরা। সেই সঙ্গে অনুষ্ঠিত হবে জানাজা। এরপর ফারুকের মরদেহ নেওয়া হবে তার নির্বাচনী এলাকা গুলশানের আজাদ মসজিদে। সেখানে বাদ আসর জানাজা শেষে সন্ধ্যায় তার লাশবাহী ফ্রিজারভ্যান রওনা দেবে গাজীপুরের কালীগঞ্জের উদ্দেশ্যে। সেখানে গ্রামের বাড়িতেই সমাহিত করা হবে কালজয়ী এই নায়ককে।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত