আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

লর্ডসে রণবীরের ফ্লপ ছবিটি ইতিহাস গড়বে!

লর্ডসে রণবীরের ফ্লপ ছবিটি ইতিহাস গড়বে!

ক্রিকেট বিশ্বের বিখ্যাত মাঠ ‘লর্ডস ক্রিকেট গ্রাউন্ড’। যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত এই মাঠকে বলা হয় ক্রিকেটের মক্কা। আগামী জুলাই মাসে লর্ডসে নতুন ইতিহাস রচনা হতে যাচ্ছে। প্রথমবারের মতো এখানে সিনেমা প্রদর্শনী হতে চলেছে। তাও আবার হলিউডের কোনও বিখ্যাত ছবি নয়, বরং বলিউডের একটি ফ্লপ ছবি!

এর নাম ‘৮৩’। ২০২১ সালের ২৪ ডিসেম্বর মুক্তি পেয়েছিল কবির খান নির্মিত সিনেমাটি। এটি মূলত ভারতীয় ক্রিকেটার কপিল দেবের জীবনী অবলম্বনে নির্মিত। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন রণবীর সিং। প্রায় আড়াইশ কোটি রুপিতে নির্মিত এই ছবি বক্স অফিসে সর্বসাকুল্যে ১৯৩ কোটি আয় করতে পেরেছিল।

বক্স অফিসে ব্যর্থতার গ্লানি কিছুটা ঘুচতে পারে লর্ডস প্রদর্শনীতে। কেননা অতীতে কখনও কোনও ছবি এখানে প্রদর্শিত হয়নি। আগামী ১৫ ও ১৬ জুলাই দুটি বিশেষ শো অনুষ্ঠিত হবে মাঠটিতে। প্রথম দিন সকাল ১১টায় এবং দ্বিতীয় দিন বিকাল ৪টায় ‘৮৩’ প্রদর্শনী হবে।

এ আয়োজনে প্রাপ্তবয়স্কদের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ ইউরো আর শিশুদের জন্য ৫ ইউরো। সিনিয়র সিটিজেন ও শিক্ষার্থীরা ২০ ইউরোতে টিকিট সংগ্রহ করতে পারবে। এছাড়া ফ্যামিলি পাস নেওয়া যাবে ৬০ ইউরোতে। প্রতিবন্ধীদের জন্য থাকছে বিনামূল্যে প্রবেশের সুযোগ।

এ বিষয়ে নির্মাতা কবির খান জানান, প্রদর্শনীতে দর্শকরা স্টেডিয়ামের গ্যালারিতে নয়, একেবারে লর্ডস গ্রাউন্ডেই বসবেন। অভিনব এই উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, “লর্ডস ব্যাবস্থাপকরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তারাই প্রস্তাব দেন যে, ‘৮৩’ একটা আইকনিক ছবি, যেটার চূড়ান্ত দৃশ্যের শুটিং লর্ডসে হয়েছিল। আর আমার মনে হয়, এটা এখন ট্রেন্ডে পরিণত হয়েছে যে, ছবি যেখানে চিত্রায়িত হয়, সেখানে বিশেষ প্রদর্শনী করা।”

আগ্রহী দর্শকের উদ্দেশে কবির খানের বার্তা, ‘এটা দুই দিনের পিকনিকের মতো হবে। ভারতীয় বিভিন্ন খাবারও সেখানে পাওয়া যাবে। সবমিলিয়ে মজার একটি অভিজ্ঞতা হবে।’ উল্লেখ্য, ১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপ জয়ের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘৮৩’। এতে রণবীর সিং ছাড়াও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, পঙ্কজ ত্রিপাঠী, তাহির রাজ ভাসিন, সাকিব সালীম, হার্ডি সান্ধু প্রমুখ।

সূত্র: বলিউড হাঙ্গামা

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত