আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

শাহরুখপুত্রকে মাদক মামলায় ফাঁসানোর নতুন তথ্য প্রকাশ্যে এল!

শাহরুখপুত্রকে মাদক মামলায় ফাঁসানোর নতুন তথ্য প্রকাশ্যে এল!

প্রায় দু’বছর পর ফের কাটাছেঁড়া শুরু হয়েছে বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের মাদক মামলা নিয়ে। তবে এবার যাকে ঘিরে যাবতীয় বিতর্ক, তিনি ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) প্রাক্তন অফিসার সমীর ওয়াংখেড়ে। তার বিরুদ্ধে দুর্নীতির মামলা করেছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। আরিয়ানকাণ্ডে প্রায় ২৫ কোটি রুপি ঘুষ দাবির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে শুধু ঘুষ নেওয়াই নয়, আরিয়ানকাণ্ডে এক নতুন দাবি করলেন সমীরের প্রাক্তন সহকর্মী আইপিএস অফিসার জ্ঞানেশ্বর সিং। মাদক মামলার এফআইআর-এ শেষ মুহূর্তে ঢোকানো হয়েছে আরিয়ানের নাম।

সমীরের প্রাক্তন সহকর্মী জ্ঞানেশ্বর সিং একটি হলফনামায় জানান, এফআইআর –এ আগে নাম ছিল না শাহরুখপুত্র আরিয়ানের। শেষ মুহূর্তে বেশ কয়েকটি নাম বাদ দিয়ে নতুন কিছু নাম যোগ করা হয়। যে তালিকায় ছিলেন আরিয়ান ও তার বন্ধু আরবাজ মার্চেন্ট।

সিবিআই সূত্র জানিয়েছে, সমীর যে ব্যক্তিগত সম্পত্তি বৃদ্ধি করতে দুর্নীতির আশ্রয় নিয়েছিলেন, তার প্রমাণ পাওয়া গেছে। বহুবার বিদেশভ্রমণ, দামি ঘড়ি, বিলাসবহুল জীবনযাত্রার হিসাব মিলেছে। এই জীবনযাপনের সঙ্গে সমীরের আয়ের কোনও সঙ্গতি পায়নি সিবিআই। তারপরই মামলা দায়ের করে সিবিআই।

সম্প্রতি সমীরের বিরুদ্ধে সমন জারি হয়। সেই সময় প্রাক্তন এই অফিসার দিল্লি হাইকোর্টের কাছে সমন তুলে নেওয়ার অনুরোধ করেছিলেন। এরপর হাইকোর্ট তার অন্তর্বর্তীকালীন সুরক্ষা মঞ্জুর করেন। তিনি চাইলে মুম্বাই হাইকোর্টেও যেতে পারেন বলে জানিয়েছিলেন দিল্লি হাইকোর্ট। সিবিআই জানিয়েছে, ২২ মে পর্যন্ত সমীরের বিরুদ্ধে কোনও গ্রেফতারি পরোয়ানা জারি হবে না, যদি সিবিআই-এর থেকে তিনি লিখিত অনুমোদন নেন।

বছর দুয়েক আগে মুম্বাই উপকূলে ভাসমান একটি প্রমোদতরী থেকে আরিয়ানকে গ্রেফতার করেছিলেন সমীর। ২৯ দিন জেলে থাকার পর জামিনে ছাড়া পান আরিয়ান। ২০২২ সালের মে মাসে সাক্ষ্যপ্রমাণের অভাবে এনসিবি আরিয়ানের বিরুদ্ধে সব অভিযোগ প্রত্যাহার করে নেয়।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত