আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

১০ দিন পরীমনিকে রেখে কোথায় ছিলেন জানালেন রাজ

১০ দিন পরীমনিকে রেখে কোথায় ছিলেন জানালেন রাজ

তিন অভিনেত্রীর আপত্তিকর কিছু ছবি ও ভিডিও ফাঁসের পরই চিত্রনায়িকা পরীমনির সঙ্গে শরিফুল রাজের দাম্পত্য কলহ প্রকাশ্যে আসে। শুধু তাই নয়, সংসার ভাঙার গুঞ্জন উঠে রাজের। এ ইস্যুতে পাল্টাপাল্টি অভিযোগ করেছিলেন গণমাধ্যমে।পরীমনি জানিয়েছেন, ১০ দিন ধরে বাসায় থাকেন না তার স্বামী রাজ। আবার অভিনেতা ডিভোর্স প্রসঙ্গে জানিয়েছেন, সব সিদ্ধান্ত নির্ভর করছে পরীর ওপর।

রোববার রাতে সংবাদমাধ্যমে লাইভে কথা বলেন শরিফুল রাজ। তিনি পরীমনির থেকে আলাদা হলে একমাত্র ছেলে শাহীম মোহাম্মদ রাজ্যের কী হবে, তা জানিয়েছেন। এ ছাড়া ১০ দিন কোথায় ছিলেন, এ নিয়েও কথা বলেছেন রাজ। ছবি ও ভিডিও ফাঁস নিয়ে কথা বলার মাঝে তাদের আলাদা থাকা নিয়ে প্রশ্ন ওঠে। এ সময় শরিফুল রাজ বলেন, আমরা আলাদা থাকছি। আর এ বিষয়ে দ্বিতীয়বার ভাবতে চাই না আমি।

এর আগে তিনি বলেন, আমরা আলাদা হলেও আমাদের ছেলে রাজ্যের টেককেয়ার আমরা দুজনই করব। এর পরই তার কাছে ডিভোর্স নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে অভিনেতা বলেন, এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে আমার আরও অনেক সময়ের প্রয়োজন। এ সময় শরিফুল রাজকে বলা হয়, পরীমনি জানিয়েছেন ১০ দিন ধরে বাসায় ছিলেন না আপনি। এ সময় কোথায় ছিলেন? রাজ বলেন, পরী সত্য বলেছে। আমি ওই সময় আমার গ্রামের বাড়ি মা-বাবার সঙ্গে ছিলাম।

এর আগে ২৯ মে রাত দেড়টার দিকে শরিফুল রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করা হয় ফেসবুকে। সেখানে অভিনেত্রী তানজিন তিশা, চিত্রনায়িকা নাজিফা তুষি এবং সুনেরাহ বিনতে কামালকে দেখা যায়। ছড়িয়ে পড়া ভিডিওতে মদ্যপ অবস্থায় দেখা যায় তিশাকে। আর সুনেরাহকে অসংলগ্ন ও অশ্লীল ভাষায় কথা বলতে শোনা গেছে। এ ছাড়া অন্য একটি ভিডিওতে দেখা যায় নাজিফা তুষির দিকে জ্বলন্ত সিগারেট হাতে তাকিয়ে আছেন শরিফুল রাজ।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত